শেয়ারFacebookWhatsApp

ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে?

উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ রয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে?

উদ্দীপক

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের- কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোন পরো শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস; অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ; একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপস করিনি কখনোই আমি—এই হলো ইতিহাস।

Jessore · 2023

উত্তর

ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ রয়েছে।

উত্তর

বাঙালির বেঁচে থাকার ও দাবি-দাওয়ার স্বাভাবিক পরিবেশের অভাবের কথাই ব্যক্ত করা হয়েছে এখানে। পাকিস্তানিরা বাঙালিদের সর্বদা অত্যাচার, শোষণ, নির্যাতন করেছে। তাদের কাছ থেকে যে-কোনো দাবি-দাওয়া আদায় করতে গিয়ে নির্বিচারে মরতে হয়েছে বাঙালিদের। ভাষার দাবিতে যেমন প্রাণ দিতে হয়েছে ১৯৫২ সালে বাঙালিদেরকে, ১৯৬৯ সালেও ছয় দফা দাবি আদায় করতে গিয়ে ঠিক তেমনই হয়েছে। এখনো বীরের রক্তে দুখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল বাস্তবতার বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায় কথাটি দ্বারা পাকিস্তানিদের শাসনামলে বাঙালির বৈরী সময়ের কথাই বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ঐতিহ্য চেতনা পরস্পর সাদৃশ্যপূর্ণ । 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি বাঙালির চেতনাগত উৎকর্ষের পটভূমিতে রচিত। বায়ান্নর ভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন ১৯৬৯ সালে ব্যাপক গণ-আন্দোলনে রূপ নেয়। বিষয়টিকে উপজীব্য করে কবি শামসুর রাহমান তাঁর কবিতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংগ্রামী ঐতিহ্য চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য নির্মাণ করেছেন। উদ্দীপকে বাঙালির সংগ্রামী ইতিহাসকে গর্বের সাথে স্মরণ করা হয়েছে। বাঙালি ভীরুর জাতি নয়। যখন খড়গ হাতে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে, বাঙালি তখন বীর বেশেই শত্রুর মোকাবিলা করেছে। আবার স্বাধীনতা অর্জনের পর যখন দেশ পুনর্গঠনের জন্য কাজ করতে হয়েছে, তখন বাঙালি একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। সুতরাং উদ্দীপকে বাঙালির সক্রিয় ইতিহাস ফুটে উঠেছে যা আলোচ্য কবিতায় ফুটে ওঠা বাঙালির ভাষা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপক এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা বাঙালির স্বতঃস্ফুর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য"- মন্তব্যটি যথার্থ । 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা একই সঙ্গে সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণ- জাগরণের কবিতা। এর প্রেক্ষাপটে আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ভাষা আন্দোলন এবং এই চেতনার নিরিখে পরে উনসত্তরের সংঘটিত হওয়ার প্রসঙ্গ। এ কবিতায় শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আত্মাহুতি দেওয়া বীর জনতাকে তিনি প্রতীকায়িত করেছেন। উদ্দীপকে বাঙালির সংগ্রামী চেতনা প্রকাশ পেয়েছে। শত অত্যাচার ও নিপীড়নের মুখেও বাঙালি জাতি নতি স্বীকার করেনি। জ্বলে পুড়ে মরে ছারখার হলেও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে তারা বারবার অস্ত্র হাতে প্রতিবাদী রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং জয় লাভ করেছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি পাকিস্তানি শাসনামলে স্বতন্ত্র জাতি সত্তা হিসেবে বাঙালির আত্মজাগরণ এবং এই পরিপ্রেক্ষিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-আন্দোলনের প্রসঙ্গ উপস্থাপন করেছেন। এই কবিতায় কবি দেখিয়েছেন যে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালি জাতি সবসময় সোচ্চার থেকেছে। আলোচ্য কবিতায় বিধৃত এই সংগ্রামী চেতনার বিষয়টি উদ্দীপকের কবিতাংশেও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। বিদেশি শত্রুর সীমাহীন অন্যায়ের মুখেও বাঙালি নতি স্বীকার না করে প্রতিরোধ গড়ে তোলে। তাই বলা যায়, উদ্দীপক এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা বাঙালির স্বতঃস্ফুর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদানJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।