'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।'-কবির বোধের কারণ কী?
উত্তর: 'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।'- কবির এ বোধের কারণ হলো পরার্থপরতা। পৃথিবীতে মানুষেরা কেবলই নিজের স্বার্থচিন্তায় মগ্ন থাকে। এতে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু কবি পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে দেখতে চেয়েছেন। প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টি করতে চেয়েছেন। তিনি পরার্থপরতার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে চেয়েছেন। তাই তিনি অনিষ্টকারীর উপকার করার লক্ষ্যে প্রশ্নোক্ত কথাটির প্রকাশ ঘটিয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
'আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।'-কবির বোধের কারণ কী?
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর