শেয়ারFacebookWhatsApp

অনুচ্ছেদের আফজালের আচরণের সাথে 'প্রতিদান' কবিতার কীসের সাদৃশ্য স্থাপন করা যায়? কীভাবে?

উত্তর: • অনুচ্ছেদের আফজালের আচরণের সাথে 'প্রতিদান' কবিতার স্বার্থপর অনিষ্টকারী শ্রেণির আচরণের দিকটির সাদৃশ্য স্থাপন করা যায়। • নীচ প্রকৃতির স্বার্থপর মানুষেরা কখনো পরের ভালো চিন্তা করতে পারে না। উপকারীর উপকারের কথা ভুলে নিয়ে তারা তার অনিষ্ট করতে সুযোগ খোঁজে। • অনুচ্ছেদের আফজাল সাহারবানুর প্রতিবেশী। সাহারবানু স্কুলে শিক্ষকতার পাশাপাশি গ্রামে নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। কিন্তু আফজাল হোসেন তাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। 'প্রতিদান' কবিতায়ও কবি এ ধরনের অনিষ্টকারীর কথা বলেছেন। তারা পৃথিবীতে বিভেদ, হিংসা, মারামারি সৃষ্টি করে অন্যের ক্ষতি করে। অন্যের ক্ষতি করে এরা নিজে সুখী হতে চায়।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

অনুচ্ছেদের আফজালের আচরণের সাথে 'প্রতিদান' কবিতার কীসের সাদৃশ্য স্থা…

উদ্দীপক

সাহারবানু একজন স্কুল শিক্ষিকা। এর পাশাপাশি তিনি গ্রামের নানা উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত। গ্রামের মানুষের বিপদের দিনে তিনি সবসময় পাশে দাঁড়ান। কিন্তু প্রতিবেশী আফজাল হোসেন সাহারবানুকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। তবে সাহারবানু তাকে শত্রু ভাবেন না। বরং হৃদযন্ত্রের গোলযোগে আফজাল অজ্ঞান হয়ে পড়লে সাহারবানুই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, সুচিকিৎসা নিশ্চিত করেন।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

'প্রতিদান' কবিতাটি কবি জসীমউদ্দীনের 'বালুচর' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

উত্তর

• কবিকে যে পথের বিরাগী করেছে, কবি তাকে আপন করার জন্য পথে পথে ঘোরেন। • সব মানুষ সমান নয়। কিছু মানুষ আছে যারা ভীষণভাবে আত্মকেন্দ্রিক। তারা অন্যকে গুরুত্ব দিতে চায় না। কেবল নিজেরা ভোগ-বিলাসে আসক্ত থাকে। এমনই এক আত্মকেন্দ্রিক মানুষ কবিকে পথের বিরাগী করে। এতে কবির দুঃখ নেই। তাই কবিকে যে পথের বিরাগী করেছে কবি তার জন্যই পথে পথে ঘুরে বেড়ান। কারণ কবি তাকে আপন করতে চান।

উত্তর

• অনুচ্ছেদের আফজালের আচরণের সাথে 'প্রতিদান' কবিতার স্বার্থপর অনিষ্টকারী শ্রেণির আচরণের দিকটির সাদৃশ্য স্থাপন করা যায়। • নীচ প্রকৃতির স্বার্থপর মানুষেরা কখনো পরের ভালো চিন্তা করতে পারে না। উপকারীর উপকারের কথা ভুলে নিয়ে তারা তার অনিষ্ট করতে সুযোগ খোঁজে। • অনুচ্ছেদের আফজাল সাহারবানুর প্রতিবেশী। সাহারবানু স্কুলে শিক্ষকতার পাশাপাশি গ্রামে নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। কিন্তু আফজাল হোসেন তাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। 'প্রতিদান' কবিতায়ও কবি এ ধরনের অনিষ্টকারীর কথা বলেছেন। তারা পৃথিবীতে বিভেদ, হিংসা, মারামারি সৃষ্টি করে অন্যের ক্ষতি করে। অন্যের ক্ষতি করে এরা নিজে সুখী হতে চায়।

উত্তর

• "অনুচ্ছেদের সাহারবানু 'প্রতিদান' কবিতার মূলভাবের যথার্থ ধারক"- মন্তব্যটি যৌক্তিক। • এই পৃথিবী এমন মহৎ হৃদয়ের মানুষ আছেন যারা নিজেদের স্বার্থের কথা ভুলে অন্যের স্বার্থ রক্ষায় সর্বদা ব্যস্ত থাকেন। তারা অন্যের জন্য নিবেদিতপ্রাণ। কেউ তাদের কষ্ট দিলে বিনিময়ে তারা তাদের ভালোবাসেন। • অনুচ্ছেদের সাহারবানুকে তার প্রতিবেশী আফজাল হোসেন নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। তবে সাহারবানু তাকে শত্রু না ভেবে বরং তার উপকার করেন। আফজাল হোসেন অজ্ঞান হয়ে পড়লে সাহারবানু তাকে হাসপাতালে নিয়ে যান। 'প্রতিদান' কবিতায় কবির মধ্যেও সাহারবানুর অনুরূপ চেতনা লক্ষ করা যায়। কবি এই কবিতায় পরার্থপরতার চেতনা ধারণ করেছেন। এই পৃথিবীতে তিনি নিষ্ঠুর মানুষ দ্বারা বারবার আঘাত পেয়েছেন তারপরও তিনি তাদের ক্ষতি না করে বরং মঙ্গলের জন্য কাজ করেছেন। কবি মনে করেন-নিজের স্বার্থে নয়, পরার্থে বেঁচে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। • 'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তার পরার্থপরতা চেতনাকে ধারণ করে। আর এই একই চেতনা আমরা অনুচ্ছেদের সাহারবানুর মধ্যেও দেখতে পাই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।