শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি” – মন্তব্যটির সপক্ষে মতামত দাও।

উত্তর: • উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি।- মন্তব্যটি যথার্থ। • ভালো ও মন্দ উভয় বৈশিষ্ট্যের মানুষই এ সংসারে বিদ্যমান। মন্দ মানুষ সব সময় অন্যের কষ্টের কারণ হয়। আর ভালো মানুষ সহমর্মিতা, উদারতা, ক্ষমাশীলতা ও সুচেতনা অন্যের মধ্যে ছড়িয়ে দেন; অন্যের কল্যাণে নিবেদিত থাকেন। • উদ্দীপকের বিষদাতা হাসানকে হত্যার উদ্দেশ্যে বিষদান করে, এমন একজন উদার ও মহৎ মানুষ বিষদাতার মতো নিষ্ঠুর মানুষের হীন আচরণের শিকার হন। এমনই নিষ্ঠুর আচরণ 'প্রতিদান' কবিতার কবির সঙ্গে করার কথা প্রকাশ পেয়েছে। সেখানে একশ্রেণির মানুষের কথা বলা হয়েছে যারা কবির ঘর ভেঙেছে, কবির বুকে আঘাত করেছে, কবিকে দিয়েছে বিষে ভরা বাণ, নিষ্ঠুর বাক্যে কবিকে জর্জরিত করেছে। • উদ্দীপক ও 'প্রতিদান' কবিতা উভয় ক্ষেত্রেই মানুষের নিষ্ঠুর ও অমানবিক আচরণের দিকটি ফুটে উঠেছে, যারা তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে অন্যকে কষ্ট দিয়েছে। অন্যায়ভাবে আঘাত করেছে। তাই বলা যায়, উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

"উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি” – …

উদ্দীপক

অনুজের হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসান বলিতে লাগিলেন, ভাই স্থির হও। আমি আমার বিষদাতাকে চিনি। ... যাহা হউক ভাই, আমি তাহার নাম কখনোই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ, হিংসাদ্বেষ কিছুই নাই। ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি, আমার বিষদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

'প্রতিদান' কবিতায় যে কবির কূল ভেঙেছে কবি তার কূল বাঁধেন।

উত্তর

• 'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর' বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন। • 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

উত্তর

• উদ্দীপকের হাসানের কর্মকাণ্ডের 'প্রতিদান' কবিতার কবির ক্ষমাশীল গুণাবলি প্রকাশ পেয়েছে। জগতে নিঃস্বার্থ পরোপকারী মানুষ যেমন আছে, তেমনই চরম অকৃতজ্ঞ ও স্বার্থপর মানুষও আছে। এমন অনেক মানুষ আছে যারা শত দুঃখ-কষ্ট সহ্য করেও প্রতিশোধের বিপরীতে ক্ষমতা ও ভালোবাসার মহান দৃষ্টান্ত স্থাপন করে থাকে। • 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরোপকারের মধ্যেই জীবনের প্রকৃত সুখ ও সার্থকতা খুঁজেছেন। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে তার উপকার করতে চেয়েছেন। উদ্দীপকে ইমাম হাসান (রা.) তাঁর বিষদাতার পরিচয় জানতে পেরেও ঘৃণার পরিবর্তে সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি বিষদাতাকে শুধু ক্ষমাই করেননি, ঈশ্বরের নামে শপথ করে বলেছেন, বিষদাতার মুক্তির জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। ক্ষমা মহত্ত্বের গুণ। ক্ষমাই পারে এই পৃথিবীর হিংসা-বিদ্বেষপূর্ণ। মানুষকে আলোকিত করতে, ন্যায়পথে ফিরতে। এদিক থেকে উদ্দীপকের হাসান ও 'প্রতিদান' কবিতার করির ক্ষমাতশীল গুণাবলির প্রকাশ ঘটেছে।

উত্তর

• উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি।- মন্তব্যটি যথার্থ। • ভালো ও মন্দ উভয় বৈশিষ্ট্যের মানুষই এ সংসারে বিদ্যমান। মন্দ মানুষ সব সময় অন্যের কষ্টের কারণ হয়। আর ভালো মানুষ সহমর্মিতা, উদারতা, ক্ষমাশীলতা ও সুচেতনা অন্যের মধ্যে ছড়িয়ে দেন; অন্যের কল্যাণে নিবেদিত থাকেন। • উদ্দীপকের বিষদাতা হাসানকে হত্যার উদ্দেশ্যে বিষদান করে, এমন একজন উদার ও মহৎ মানুষ বিষদাতার মতো নিষ্ঠুর মানুষের হীন আচরণের শিকার হন। এমনই নিষ্ঠুর আচরণ 'প্রতিদান' কবিতার কবির সঙ্গে করার কথা প্রকাশ পেয়েছে। সেখানে একশ্রেণির মানুষের কথা বলা হয়েছে যারা কবির ঘর ভেঙেছে, কবির বুকে আঘাত করেছে, কবিকে দিয়েছে বিষে ভরা বাণ, নিষ্ঠুর বাক্যে কবিকে জর্জরিত করেছে। • উদ্দীপক ও 'প্রতিদান' কবিতা উভয় ক্ষেত্রেই মানুষের নিষ্ঠুর ও অমানবিক আচরণের দিকটি ফুটে উঠেছে, যারা তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে অন্যকে কষ্ট দিয়েছে। অন্যায়ভাবে আঘাত করেছে। তাই বলা যায়, উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।