উদ্দীপকে 'প্রতিদান' কবিতার প্রতিফলিত দিকসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে 'প্রতিদান' কবিতার মানুষের কল্যাণচিন্তা প্রতিফলিত হয়েছে। • মানুষ মহৎ হয় তার মানবিক গুণাবলির মধ্য দিয়ে। অন্যের জন্য শুভ চিন্তা করা মানুষের একটি অন্যতম মানবিক গুণ। এই গুণের কারণেই সমাজ-সংসার শান্তিপূর্ণ থাকে। • উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে নিজের পরিবারের সুখ না চেয়ে রাজ্যের ভালো কাজে সদা হাসিমুখে থাকা উচিত। যে মানুষ অন্য মানুষের কল্যাণচিন্তা করে সেই মানুষই প্রকৃত মানুষ। 'প্রতিদান' কবিতায়ও এই দিকটি প্রতিফলিত হয়েছে। কবি নিজের স্বার্থের কথা চিন্তা না করে সব সময় অন্যের কথা চিন্তা করেছেন। অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। যারাই তাকে আঘাত করেছে তাদেরই তিনি বুকে টেনে নিয়েছেন। মূলত উদ্দীপক ও আলোচ্য কবিতায় অন্যের কল্যাণচিন্তা করে নিজের সুখ বিসর্জন দেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। এভাবেই উদ্দীপকে 'প্রতিদান' কবিতায় প্রতিফলিত হয়েছে মানুষের কল্যাণ কামনা করা।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকে 'প্রতিদান' কবিতার প্রতিফলিত দিকসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর