"অনুচ্ছেদের সাহারবানু 'প্রতিদান' কবিতার মূলভাবের যথার্থ ধারক"- বিচার কর।
উত্তর: • "অনুচ্ছেদের সাহারবানু 'প্রতিদান' কবিতার মূলভাবের যথার্থ ধারক"- মন্তব্যটি যৌক্তিক। • এই পৃথিবী এমন মহৎ হৃদয়ের মানুষ আছেন যারা নিজেদের স্বার্থের কথা ভুলে অন্যের স্বার্থ রক্ষায় সর্বদা ব্যস্ত থাকেন। তারা অন্যের জন্য নিবেদিতপ্রাণ। কেউ তাদের কষ্ট দিলে বিনিময়ে তারা তাদের ভালোবাসেন। • অনুচ্ছেদের সাহারবানুকে তার প্রতিবেশী আফজাল হোসেন নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। তবে সাহারবানু তাকে শত্রু না ভেবে বরং তার উপকার করেন। আফজাল হোসেন অজ্ঞান হয়ে পড়লে সাহারবানু তাকে হাসপাতালে নিয়ে যান। 'প্রতিদান' কবিতায় কবির মধ্যেও সাহারবানুর অনুরূপ চেতনা লক্ষ করা যায়। কবি এই কবিতায় পরার্থপরতার চেতনা ধারণ করেছেন। এই পৃথিবীতে তিনি নিষ্ঠুর মানুষ দ্বারা বারবার আঘাত পেয়েছেন তারপরও তিনি তাদের ক্ষতি না করে বরং মঙ্গলের জন্য কাজ করেছেন। কবি মনে করেন-নিজের স্বার্থে নয়, পরার্থে বেঁচে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। • 'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তার পরার্থপরতা চেতনাকে ধারণ করে। আর এই একই চেতনা আমরা অনুচ্ছেদের সাহারবানুর মধ্যেও দেখতে পাই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
"অনুচ্ছেদের সাহারবানু 'প্রতিদান' কবিতার মূলভাবের যথার্থ ধারক"- বিচা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর