শেয়ারFacebookWhatsApp

কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?

উত্তর: কবির ঘুম যে কেড়ে নিয়েছে কবি তার জন্য দীঘল রজনী জেগে থাকেন। কবি একজন উদার, মহৎ ও সুন্দর হৃদয়ের মানুষ। পরার্থপরতা তাঁর অন্যতম প্রধান গুণ। সব মানুষের জন্যই তাঁর প্রাণ কাঁদে। তাই তো দীর্ঘ রাত কবি জেগে থাকেন। তিনি তার জন্য জেগে থাকেন, যে ব্যক্তি তার ঘুম হরণ করেছে। অর্থাৎ কষ্ট পেলেও কবি বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখেন, যে কবির ক্ষতি করেছে। তাই কবি বলেছেন, 'দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর।'

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?

উদ্দীপক

মালেকের ঘর তালেব পুড়িয়ে দেয়। মালেক প্রতিশোধ নেয়ার জন্য তৎপর হয়। কিন্তু পরে তার এই স্পৃহা পরিবর্তিত হয়। তাকে ক্ষমা করে দেয়। এতে তালেব খুশি হয়ে মালেকের নতুন ঘর বেঁধে দেয়।

Rajshahi · 2023

উত্তর

'প্রতিদান' শব্দের অর্থ প্রত্যর্পণ।

উত্তর

কবির ঘুম যে কেড়ে নিয়েছে কবি তার জন্য দীঘল রজনী জেগে থাকেন। কবি একজন উদার, মহৎ ও সুন্দর হৃদয়ের মানুষ। পরার্থপরতা তাঁর অন্যতম প্রধান গুণ। সব মানুষের জন্যই তাঁর প্রাণ কাঁদে। তাই তো দীর্ঘ রাত কবি জেগে থাকেন। তিনি তার জন্য জেগে থাকেন, যে ব্যক্তি তার ঘুম হরণ করেছে। অর্থাৎ কষ্ট পেলেও কবি বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখেন, যে কবির ক্ষতি করেছে। তাই কবি বলেছেন, 'দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর।'

উত্তর

উদ্দীপকে মালেকের সঙ্গে 'প্রতিদান' কবিতার ক্ষমাপরায়নতার দিক থেকে সাদৃশ্য রয়েছে। 'প্রতিদান' কবিতায় সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কবি অনিষ্টকারীকে কেবল ং ক্ষমা করেই ক্ষান্ত হননি, বরং প্রতিদান দিয়েছেন তার উপকার করে। উদ্দীপকের মালেকের ঘর তালেব পুড়িয়ে ফেললেও মালেক প্রতিহিংসাপরায়ণ হয়েও নিজেকে সংবরণ করে তালেবের কোন ক্ষতি করেনি। বরং তাকে ক্ষমা করে দিয়েছে। তবে সে প্রতিদান কবিতার লেখকের মত তালেবের উপকার করেনি। তাই বলা যায়, 'প্রতিদান' কবিতার মত ক্ষমাপরায়ন মন মানসিকতার দিক থেকে উদ্দীপকের মালেকের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উত্তর

“উদ্দীপকের চেতনা এবং 'প্রতিদান' কবিতার মর্মকথা প্রায় একই।” - উক্তিটি সত্যি বলে আমি মনে করি। 'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার মধ্য দিয়ে মানুষের জন্য নিজেকে নিবেদন করেছেন। তিনি সমাজে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানিতে বিশ্বাস করেন না। তাঁর কাছে ভালোবাসাই পরম সত্য। তাই তিনি অনিষ্টকারীকেও দ্বিধাহীনভাবে ক্ষমা করেছেন। অনিষ্টকারীর উপকার করে মহৎ মনের পরিচয় দিয়েছেন। তাঁর বিশ্বাস, ভালোবাসাই পারে পৃথিবীকে সুন্দর ও নিরাপদ বাসস্থানে পরিণত করতে। তেমনি উদ্দীপকে মালেকের ঘর তালেব পুড়িয়ে দেয়ার পর মালেক প্রতিশোধ নেয়ার জন্য তৎপর হয়। কিন্তু পরে তার এই স্পৃহা পরিবর্তিত হলে তাকে ক্ষমা করে দেয়। এতে তালেব খুশি হয়ে মালেকের নতুন ঘর বেঁধে দেয়। এমন মনোভাবই 'প্রতিদান' কবিতার মূলকথা। 'প্রতিদান' কবিতায় কবির ভাবনায় স্বার্থহীন মহান হৃদয়ের সন্ধান পাওয়া যায়, যে সহজেই অনিষ্টকারীকে ক্ষমা করে তাকে আপন করতে পারে। তেমনি মালেক ও তালেবকে আপন করে নিয়েছে। তাই বলা যায়, "উদ্দীপকের চেতনা এবং 'প্রতিদান' কবিতার মর্মকথা প্রায় একই।" - উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদানRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।