"যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান"- কবিতার এই পঙ্ক্তির সঙ্গে উদ্দীপকের কোন পঙ্ক্তির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: "যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ/আমি দেই তারে বুকভরা গান।"- কবিতার এই পঙ্ক্তির সঙ্গে উদ্দীপকের 'পরের বেদনা-ব্যথা জান রে' পঙ্ক্তির সাদৃশ্য রয়েছে। 'প্রতিদান' কবিতায় কবি সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হয়েও প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এ কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানরের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছে আঘাত পেয়েও তিনি মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতাকে নির্দেশ করে। উদ্দীপকে বলা হয়েছে- যিনি আজীবন মানবসেবায় মানুষের পাশে থাকেন, পরের বেদনা-ব্যথা জানেন, অন্যের শত উপকার করেও যাঁর গর্ব থাকে না তিনিই প্রকৃত বৈষ্ণব। 'প্রতিদান' কবিতায়ও কবি ভালোবাসাপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অনিষ্টকারীর উপকার করতে প্রস্তুত। কবি উদারচিত্তে মানুষকে ক্ষমা করে, ভালোবাসা দিয়ে তাঁদের কূল বাঁধেন। যাতে তারা সমাজে প্রতিহিংসা ছড়াতে না পারে। এ দিকটি কবিতার উক্ত পঙ্ক্তির সঙ্গে উদ্দীপকের 'পরের বেদন-ব্যথা জান রে' পঙ্ক্তির যোগসূত্র তৈরি করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
"যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান"- কবিতার এই প…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর