উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার কোন বক্তব্যটি সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার অনিষ্টকারীকে প্রতিদানে ভালোবাসা উপহার দেওয়ার বক্তব্যটি সাদৃশ্যপূর্ণ। 'প্রতিদান' কবিতায় কবি নিজের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতায় প্রত্যেক মানুষকে নিবেদিত হওয়ার কথা বলেছেন। যেসব মানুষ কবির ক্ষতি করে প্রতিদানে কবি তাদের ক্ষতি না করে ভালোবাসা উপহার দিয়ে উপকার করে থাকেন। উদ্দীপকে মহানবি হযরত মুহাম্মদ (সা)-এর জীবনাদর্শ তুলে ধরা হয়েছে। তায়েফে ধর্মপ্রচার করতে গেলে তায়েফবাসী তাঁর ওপর পাথর নিক্ষেপ করে তাঁকে রক্তাক্ত করে দেয়। অত্যাচার সহ্য করেও তিনি তাদের ওপর প্রতিশোধ না নিয়ে তাদের জ্ঞান বৃদ্ধির জন্য ও তাদেরকে ক্ষমা করার জন্য প্রার্থনা করেছেন। 'প্রতিদান' কবিতায়ও কবি শত্রুর প্রতি প্রতিহিংসাপরায়ণ না হয়ে তাদের প্রতি কোমল আচরণ, করার' কথা বলেছেন। যেকোনো পরিস্থিতিতে হিংসা, ভেদাভেদ, হানাহানির বিপরীতে ভালোবাসাময় আচরণ করতে পারলে পৃথিবীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টি হবে। উদ্দীপক ও কবিতার বক্তব্য বিষয় পর্যালোচনা করে তাই বলা যায় উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার অনিষ্টকারীকে প্রতিদানে ভালোবাসা উপহার - দেওয়ার বক্তব্যটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার কোন বক্তব্যটি সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর