উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: অনিষ্টকারীকে ক্ষমা ও উপকার করার দিক থেকে উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য রয়েছে। 'প্রতিদান' কবিতায় কবি নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মাঝেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তাই তিনি অনিষ্টকারীকে কেবল ক্ষমাই নয়, বরং প্রতিদান হিসেবে উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করতে চেয়েছেন। উদ্দীপকের কাদির সাহেবও পরার্থপর মানসিকতার পরিচয় দিয়েছেন। প্রতিবেশী গরিব আমানত কবির তার কাছে সাহায্যের জন্য এলে তিনি তাকে চাকরির ব্যবস্থা ও থাকার জায়গা দেন। কিন্তু আমানত কবির কিছুদিনের মধ্যেই তার সঙ্গে বিশ্বাসঘাকতা করে। এরপর ঘুসের অভিযোগে আমানত কবিরের চাকরি চলে গেলে কাদির সাহেব সবকিছু ভুলে গিয়ে আবার তার চাকরির বন্দোবস্ত করে দেন। অন্যদিকে 'প্রতিদান' কবিতায় কবির মধ্যে অনুরূপ মানসিকতা লক্ষ করা যায়। যারা তাঁকে কষ্ট দেয় কবি তাদেরকে ভালোবেসে বুকে টেনে নেন। তাঁর কণ্ঠে প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে ক্ষমা ও পরার্থপরতার বাণী ধ্বনিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর