"রওশন আরা যেন কবি ভাবনার প্রতিচ্ছবি”- উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: • 'রওশন আরা যেন কবি ভাবনার প্রতিচ্ছবি'- উক্তিটি যথার্থ।. • মানব-কল্যাণ সাধনই প্রকৃত মানবধর্ম। মানুষ একে অন্যের সাহায্যে এগিয়ে এসেই জগতে শান্তি স্থাপন করে। মানব-কল্যাণে আত্মনিয়োগ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। • উদ্দীপকে কলেজ শিক্ষিকা রওশন আরা গ্রামের মানুষের বিপদের দিনে তিনি সবসময় পাশে থাকেন। এমনকি জব্বার আলী যে তার । ক্ষতি করার চেষ্টায় থাকে তার প্রতিও তিনি উদার। এই পরার্থপরতা ও প্রীতিময়তার চেতনাটিই 'প্রতিদান' কবিতার কবির ভাবনা। কবি মনে করেন, নিজের স্বার্থ, হিংসা, ক্ষোভ ভুলে গিয়ে পরার্থে বেঁচে থাকাতেই জীবনের সার্থকতা। • 'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত যন্ত্রণা পেয়েও তিনি মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তার পরার্থপরতাকে নির্দেশ করে। এ বিষয়গুলো উদ্দীপকে রওশন আরার মাঝে প্রতিফলিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
"রওশন আরা যেন কবি ভাবনার প্রতিচ্ছবি”- উক্তিটি যুক্তিসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর