উদ্দীপকটি সংশ্লিষ্ট কবিতার সঙ্গে কীভাবে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর
উত্তর: • উদ্দীপকটি সংশ্লিষ্ট কবিতা তথা 'প্রতিদান' কবিতার সঙ্গে যেভাবে বৈসাদৃশ্যপূর্ণ তা হচ্ছে 'প্রতিদান' কবিতায় কবির পরার্থপরতা মনোভাবের বিপরীতে উদ্দীপকের মতিন মন্ডলের নিষ্ঠুরতম প্রতিক্রিয়া। • পৃথিবীতে কেউ নিজের জন্য আসেনি। প্রত্যেক মানুষ একে অপরের পরিপূরক। তাই প্রত্যেক মানুষের উচিত নিজের ক্ষুদ্র স্বার্থের কথা ভুলে গিয়ে অন্যের জন্য কাজ করা। তাহলেই মানবজন্মের প্রকৃত সার্থকতা। • উদ্দীপকে দেখা যায়, মতিন মণ্ডলের চায়ের দোকানে কাজ করা বজলু অসতর্কতাবশত দুটি কাপ ভেঙে ফেললে মতিন মণ্ডল তাকে অনেক মারধর করে। এ বিষয়টি 'প্রতিদান' কবিতার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ 'প্রতিদান' কবিতার মধ্যে কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা খুঁজে নিতে বলেছেন। যেকোনো পরিস্থিতিতে কবি প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত করেছেন প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কিন্তু উদ্দীপকের মতিন মন্ডল তা না করে হয়ে উঠেছে নিষ্ঠুর। তাই বলা যায়, উদ্দীপকের মতিন মিয়ার এই নিষ্ঠুরতম মনোভাবটি 'প্রতিদান' কবিতার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকটি সংশ্লিষ্ট কবিতার সঙ্গে কীভাবে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর