শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কবির আকাঙ্ক্ষার মানুষই 'প্রতিদান' কবিতার কবি- মন্তব্যটি বিচার কর।

উত্তর: • "উদ্দীপকের কবির আকাঙ্ক্ষার মানুষই 'প্রতিদান' কবিতার কবি”- মন্তব্যটি যথার্থ। • আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছে যারা সব সময় নিজকে নিয়ে মগ্ন থাকে। আর একশ্রেণির মানুষ আছে যারা অন্যের কল্যাণ কামনায় জীবন উৎসর্গ করেন। অন্যের কল্যাণচিন্তা করা ব্যক্তিই প্রকৃত মানুষ। • উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, যে ব্যক্তি পরপীড়া দূর করে সে পূর্ণ আনন্দ লাভ করে। এমন মানুষ অন্যের সুখেই সুখী হয়। রাজ্যের সব কাজ সে হাসিমুখে করে। পরের কল্যাণ করার মধ্য দিয়েই সে প্রেম লাভ করে। কবি এ ধরনের মানুষকেই প্রকৃত মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। কবির আকাঙ্ক্ষার এমন মানুষই 'প্রতিদান' কবিতার কবি। কারণ 'প্রতিদান' কবিতায় কবি নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে সব সময় অন্যকে আগলে রেখেছেন। কারও প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করেননি। সবাইকে ক্ষমা করে বুকে টেনে নিয়েছেন। তাদের বুকভরা ভালোবাসা দিয়েছেন। • উদ্দীপকের কবিতাংশে কবি প্রকৃত মানুষ হিসেবে যেমন মানুষের কথা বলেছেন, আলোচ্য কবিতার কবি তেমনই একজন মানুষ। কারণ তারা উভয়েই নিজ স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য নিবেদিতপ্রাণ। তাই আমরা বলতে পারি যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

উদ্দীপকের কবির আকাঙ্ক্ষার মানুষই 'প্রতিদান' কবিতার কবি- মন্তব্যটি ব…

উদ্দীপক

'পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ। সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ। নাহি চায় আপনার পরিবার সুখ। রাজ্যের কুশলকার্যে সদা হাস্যমুখ। কেবল পরের হিতে প্রেম লাভ যার। মানুষ তারেই বলি, মানুষ কে আর?

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

'প্রতিদান' শব্দের অর্থ হলো 'দানের বদলে দান'।

উত্তর

• 'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর' বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন। • 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

উত্তর

• উদ্দীপকে 'প্রতিদান' কবিতার মানুষের কল্যাণচিন্তা প্রতিফলিত হয়েছে। • মানুষ মহৎ হয় তার মানবিক গুণাবলির মধ্য দিয়ে। অন্যের জন্য শুভ চিন্তা করা মানুষের একটি অন্যতম মানবিক গুণ। এই গুণের কারণেই সমাজ-সংসার শান্তিপূর্ণ থাকে। • উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে নিজের পরিবারের সুখ না চেয়ে রাজ্যের ভালো কাজে সদা হাসিমুখে থাকা উচিত। যে মানুষ অন্য মানুষের কল্যাণচিন্তা করে সেই মানুষই প্রকৃত মানুষ। 'প্রতিদান' কবিতায়ও এই দিকটি প্রতিফলিত হয়েছে। কবি নিজের স্বার্থের কথা চিন্তা না করে সব সময় অন্যের কথা চিন্তা করেছেন। অন্যের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। যারাই তাকে আঘাত করেছে তাদেরই তিনি বুকে টেনে নিয়েছেন। মূলত উদ্দীপক ও আলোচ্য কবিতায় অন্যের কল্যাণচিন্তা করে নিজের সুখ বিসর্জন দেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। এভাবেই উদ্দীপকে 'প্রতিদান' কবিতায় প্রতিফলিত হয়েছে মানুষের কল্যাণ কামনা করা।

উত্তর

• "উদ্দীপকের কবির আকাঙ্ক্ষার মানুষই 'প্রতিদান' কবিতার কবি”- মন্তব্যটি যথার্থ। • আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছে যারা সব সময় নিজকে নিয়ে মগ্ন থাকে। আর একশ্রেণির মানুষ আছে যারা অন্যের কল্যাণ কামনায় জীবন উৎসর্গ করেন। অন্যের কল্যাণচিন্তা করা ব্যক্তিই প্রকৃত মানুষ। • উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, যে ব্যক্তি পরপীড়া দূর করে সে পূর্ণ আনন্দ লাভ করে। এমন মানুষ অন্যের সুখেই সুখী হয়। রাজ্যের সব কাজ সে হাসিমুখে করে। পরের কল্যাণ করার মধ্য দিয়েই সে প্রেম লাভ করে। কবি এ ধরনের মানুষকেই প্রকৃত মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। কবির আকাঙ্ক্ষার এমন মানুষই 'প্রতিদান' কবিতার কবি। কারণ 'প্রতিদান' কবিতায় কবি নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে সব সময় অন্যকে আগলে রেখেছেন। কারও প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করেননি। সবাইকে ক্ষমা করে বুকে টেনে নিয়েছেন। তাদের বুকভরা ভালোবাসা দিয়েছেন। • উদ্দীপকের কবিতাংশে কবি প্রকৃত মানুষ হিসেবে যেমন মানুষের কথা বলেছেন, আলোচ্য কবিতার কবি তেমনই একজন মানুষ। কারণ তারা উভয়েই নিজ স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য নিবেদিতপ্রাণ। তাই আমরা বলতে পারি যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।