উদ্দীপকের জব্বার আলী চরিত্রের সাথে 'প্রতিদান' কবিতার বৈপরীত্য কোথায়? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের জব্বার আলী চরিত্রের সাথে 'প্রতিদান' কবিতার আচরণিক বৈপরীত্য লক্ষ করা যায়। • আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছে যারা আত্মকেন্দ্রিক। তারা সব সময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, অন্যের ভালো সহ্য করতে পারে না। এর বিপরীতে রয়েছে নিঃস্বার্থ ও পরোপকারী মানুষ। • 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেন। কবিতায় কবি পরম শত্রুর ক্ষতি না করার কথা বলে বরং মানবিকতাকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু উদ্দীপকের জব্বার আলীর মাঝে মানবিক কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠেনি। উদ্দীপকে উল্লিখিত পরোপকারী রওশন আরা যিনি জব্বার আলীর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন, সে এই রওশন আরার উপকারের কথা চিন্তা করে না, উপরন্তু তার ক্ষতি করার চেষ্টায় রত থাকে। সুতরাং বলা যায়, ইতিবাচক আচরণের মধ্য দিয়ে সমাজে ভালোবাসা প্রতিষ্ঠার যে কথা 'প্রতিদান' কবিতায় বলা হয়েছে তা উদ্দীপকের জব্বার আলী চরিত্রের বিপরীত।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকের জব্বার আলী চরিত্রের সাথে 'প্রতিদান' কবিতার বৈপরীত্য কোথায়…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর