উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য আলোচনা করা হলো। • মানুষের যত মহৎ গুণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো ক্ষমা। বিচিত্র মানসিকতার মানুষে ভরা এই পৃথিবী। অন্যের কথা বা কাজে কষ্ট পেলেও প্রতিশোধ বাদ দিয়ে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলেই পৃথিবীতে শান্তি বিরাজ করবে। • উদ্দীপকে বজলুর কর্মকাণ্ডে ক্ষমাশীলতা প্রকাশ পেয়েছে। চায়ের দোকানের কর্মচারী সে। চায়ের কাপের মতো সামান্য জিনিস ভেঙে ফেলায় দোকানি তাকে মারধর করলেও সে তা মনে পুষে রাখেনি। বরং ক্ষমা করে দিয়েছে। তাই তো ভুলবশত মালিকের ফেলে যাওয়া টাকা সে আত্মসাৎ না করে পুনরায় ফিরিয়ে দেয়। উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য হলো কবিও তাঁকে আঘাতকারী ব্যক্তিকে ক্ষমা করে দেন। নিষ্ঠুর কথা ও আচরণে যারা কবির হৃদয় ভেঙে দিয়েছে কবি তাদের প্রতি প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টি করতে চেয়েছেন। এভাবে উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার ক্ষমাশীলতার দিকটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর