উদ্দীপকের শফিক সাহেবের আচরণের সাথে কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের শফিক সাহেবের আচরণের সাথে 'প্রতিদান'-কবিতার নিম্বার্থ, পরোপকারী ও ক্ষমাশীলতার দিকটি সাদৃশ্যপূর্ণ। • একটি সুখী, সুন্দর ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় পরার্থপরতার গুরুত্ব অপরিসীম। বর্তমান সমাজে হিংসা, বিভেদ, হানাহানির মূল কারণই হলো পরার্থপরতার অভাব। • উদ্দীপকের শফিক সাহেবের আচরণের সাথে 'প্রতিদান' কবিতার গভীর সাদৃশ্য রয়েছে। 'প্রতিদান' কবিতায় কবি একটি সাম্য ও ভ্রাতৃত্বের পৃথিবী প্রত্যাশা করেছেন যেখানে মানুষে মানুষে হানাহানি, হিংসা-বিদ্বেষ ভুলে একে অন্যের উপকার করবে। উদ্দীপকে দেখা যায়, শফিক সাহেব তার ছোট ভাইকে পড়ালেখা শিখিয়ে বড় করে তোলেন। কিন্তু তার ভাই রফিক লোভের বশবর্তী হয়ে পৈতৃক সম্পত্তির জাল দলিল করে শফিক সাহেবকে ঠকায়। শফিক সাহেব এতে কষ্ট পেলেও তার ভাই অসুস্থ হলে সব ভুলে ঠিকই হাসপাতালে দেখতে যান। সকল অপরাধ ভুলে গিয়ে ভাইকে বুকে জড়িয়ে নেন, যা 'প্রতিদান' কবিতায় কবির কাম্য ছিল। এদিক থেকে শফিক সাহেবের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকের শফিক সাহেবের আচরণের সাথে কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? ব…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর