'মানুষ মানুষের জন্য'- উদ্দীপক এবং 'প্রতিদান' কবিতার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'মানুষ মানুষের জন্য'- উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। মানবজীবন ক্ষণস্থায়ী। মানুষকে একদিন এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মানুষের উচিত সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে পরের স্বার্থে নিজেকে উৎসর্গ করা। কেননা মানবকল্যাণের মধ্যেই জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে রয়েছে। 'প্রতিদান' কবিতায় কবি মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার বাণীই প্রচার করেছেন। তিনি সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকলের তরে নিজেকে উৎসর্গ করার কথা বলেছেন। পুরো কবিতায় কবির সর্বংসহা মনোভাব ব্যক্ত করেছেন। আসলে মানুষ হিসেবে আমাদেরও উচিত এমন প্রকৃতির হওয়া। কেননা এই পৃথিবীতে কেউ নিজেকে নিয়ে বিব্রত থাকতে আসেনি। উদ্দীপকে উল্লিখিত চরণগুলোতেও এমন বার্তাই দেওয়া হয়েছে। সেখানেও বলা হয়েছে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর কথা। নশ্বর এই পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যাবে। কিন্তু মানুষ হিসেবে যারা পরার্থে জীবন উৎসর্গ করবেন তারা হবেন অমর। অর্থাৎ 'প্রতিদান' কবিতা ও উদ্দীপকের ভাব দুটিরই মূল সুর মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। এই বিবেচনায় বলা যায়, 'মানুষ মানুষের জন্য' - উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
'মানুষ মানুষের জন্য'- উদ্দীপক এবং 'প্রতিদান' কবিতার আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর