শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য নির্ণয় কর।

উত্তর: উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য হলো- মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক চিরন্তন। এই পৃথিবীতে কেউ নিজের জন্য আসেনি। প্রত্যেক মানুষ একে অন্যের পরিপূরক। তাই নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে অন্যের জন্য কাজ করা উচিত। তাহলে পৃথিবীতে মানবিকতার জয় হবে। উদ্দীপকের কবিতাংশে কবি পরার্থপরতার কথা বলেছেন। কবির মতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে এই পৃথিবীতে কেউ আসেনি। আমরা সবাই সবার জন্য নিয়োজিত। সবারই নিজ স্বার্থ ভুলে পরার্থে কাজ করা উচিত। 'প্রতিদান' কবিতায়ও এই বিষয়টি লক্ষণীয়। কবি নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য নিবেদিতপ্রাণ। তিনি দিন-রাত সেসব মানুষের জন্য ব্যাকুল হন যারা কবিকে বিভিন্নভাবে হেনস্তা করে। কবি মনে করেন অনোর জন্য আত্মত্যাগ করাই মানবজীবনের উদ্দেশ্য। তাই তো যে ব্যক্তি কবির ঘর ভাঙে, কবি তারই ঘর বাঁধতে ব্যস্ত হয়ে পড়েন; যে কবিকে আঘাত করে, কবি তার জন্যই কেঁদে বেড়ান। এমনকি কাঁটা পেয়েও তাকে ফুল দান করেন। এভাবে উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার দিকটির সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য নির্ণয় কর।

উদ্দীপক

আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী 'পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে।

Dinajpur · 2024

উত্তর

'প্রতিদান' কবিতায় কবি 'বিষে-ভরা বানে'র প্রতিদানে বুক ভরা গান দেন।

উত্তর

কবিকে যে পথের বিরাগী করেছে, কবি তাকে আপন করার জন্য পথে পথে ঘোরেন। সব মানুষ সমান নয়। কিছু মানুষ আছে যারা ভীষণভাবে আত্মকেন্দ্রিক। তারা অন্যকে গুরুত্ব দিতে চায় না। কেবল নিজেরা ভোগ-বিলাসে আসক্ত থাকে। এমনই এক আত্মকেন্দ্রিক মানুষ কবিকে পথের বিরাগী করে। এতে কবির দুঃখ নেই। তাই কবিকে যে, পথের বিরাগী করেছে কবি তার জন্যই পথে পথে ঘুরে বেড়ান। কারণ কবি তাকে আপন করতে চান।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য হলো- মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক চিরন্তন। এই পৃথিবীতে কেউ নিজের জন্য আসেনি। প্রত্যেক মানুষ একে অন্যের পরিপূরক। তাই নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে অন্যের জন্য কাজ করা উচিত। তাহলে পৃথিবীতে মানবিকতার জয় হবে। উদ্দীপকের কবিতাংশে কবি পরার্থপরতার কথা বলেছেন। কবির মতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে এই পৃথিবীতে কেউ আসেনি। আমরা সবাই সবার জন্য নিয়োজিত। সবারই নিজ স্বার্থ ভুলে পরার্থে কাজ করা উচিত। 'প্রতিদান' কবিতায়ও এই বিষয়টি লক্ষণীয়। কবি নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য নিবেদিতপ্রাণ। তিনি দিন-রাত সেসব মানুষের জন্য ব্যাকুল হন যারা কবিকে বিভিন্নভাবে হেনস্তা করে। কবি মনে করেন অনোর জন্য আত্মত্যাগ করাই মানবজীবনের উদ্দেশ্য। তাই তো যে ব্যক্তি কবির ঘর ভাঙে, কবি তারই ঘর বাঁধতে ব্যস্ত হয়ে পড়েন; যে কবিকে আঘাত করে, কবি তার জন্যই কেঁদে বেড়ান। এমনকি কাঁটা পেয়েও তাকে ফুল দান করেন। এভাবে উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার দিকটির সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকটি 'প্রতিদান' কবিতার মূলভাব অনেকাংশে ধারণ করে। ক্ষমা একটি মহৎ কাজ। পরার্থপরতাও মানুষের বিশেষ গুণ। ক্ষমা ও পরার্থপরতার মধ্যেই মানুষের প্রকৃত সুখ নিহিত। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ-সংসারে বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়; বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর, বাসযোগ্য করতে চেয়েছেন। 'প্রতিদান' কবিতার এই মূলভাব উদ্দীপকের কবিতাংশেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের কবিতাংশ পরার্থপরতার মহিমা ব্যক্ত হয়েছে। মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পৃথিবীতে আসেনি, সবার জন্য সবার এবং প্রত্যেকে পরের তরে। উদ্দীপকের কবিতায় পরার্থপরতার এই চমৎকার কথাটি ব্যক্ত হয়েছে, যা আসলে 'প্রতিদান' কবিতায়ও পরিস্ফুট হয়েছে। সেখানেও পরার্থপরতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং উদ্দীপকটি 'প্রতিদান' কবিতার মূলভাব অনেকাংশে ধারণ করে।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।