শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার ভাবগত সাদৃশ্য আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার ভাবগত সাদৃশ্য হলো মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। এই ব্রহ্মাণ্ডে কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে আসেনি। মানুষের জীবনের প্রকৃত অর্থ নিহিত থাকে, অপরের পাশে দাঁড়ানোর মধ্যে। মানুষ হিসেবে আমাদের উচিত সর্বদা অপরের জন্য নিজেকে উৎসর্গ করা। 'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার কথাই বলেছেন। কবিতায় দেখা যায় কবি নিজের স্বার্থ ভুলে অপরের জন্য নিবেদিতপ্রাণ। কবি মনে করেন অপরের জন্য নিজেকে উৎসর্গ করাই মানবজীবনের উদ্দেশ্য। তাই তো তিনি হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর বাণী প্রচার করেছেন। উদ্দীপকের অংশটুকুতেও এমনই ভাব প্রকাশ পেয়েছে। সেখানেও মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর মহান বার্তা প্রকাশ করা হয়েছে, যা মূলত 'প্রতিদান' কবিতার মূল সুর। এভাবে উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার ভাবগত সাদৃশ্য পাওয়া যায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার দিক থেকে।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার ভাবগত সাদৃশ্য আলোচনা কর।

উদ্দীপক

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু-

Rajshahi · 2024

উত্তর

যে কবিকে বিষে ভরা বান দেয় কবি তাকে বুক ভরা গান দেন।

উত্তর

"মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি" বলতে মানুষের প্রতি কবির গভীর মমতাকে নির্দেশ করেছেন। 'প্রতিদান' কবিতায় কবি একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি মহানুভব ও ক্ষমাশীল। কেউ তাকে আঘাত করলে তিনি প্রতিঘাত করেন না। তিনি প্রতিশোধ, হিংসা, প্রতিহিংসা থেকে সব সময় দূরে থাকতে চেয়েছেন। যারা কবির ক্ষতি করেছে, কবিকে যন্ত্রণা দিয়েছে, কবির হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে কবি তার বুক ভরিয়ে দেন ভালোবাসায়। এভাবে কবির সর্বংসহা ও ভালোবাসপূর্ণ মনোভাবের প্রকাশ পেয়েছে প্রশ্নোক্ত বাক্যটিতে।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার ভাবগত সাদৃশ্য হলো মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। এই ব্রহ্মাণ্ডে কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে আসেনি। মানুষের জীবনের প্রকৃত অর্থ নিহিত থাকে, অপরের পাশে দাঁড়ানোর মধ্যে। মানুষ হিসেবে আমাদের উচিত সর্বদা অপরের জন্য নিজেকে উৎসর্গ করা। 'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার কথাই বলেছেন। কবিতায় দেখা যায় কবি নিজের স্বার্থ ভুলে অপরের জন্য নিবেদিতপ্রাণ। কবি মনে করেন অপরের জন্য নিজেকে উৎসর্গ করাই মানবজীবনের উদ্দেশ্য। তাই তো তিনি হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর বাণী প্রচার করেছেন। উদ্দীপকের অংশটুকুতেও এমনই ভাব প্রকাশ পেয়েছে। সেখানেও মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর মহান বার্তা প্রকাশ করা হয়েছে, যা মূলত 'প্রতিদান' কবিতার মূল সুর। এভাবে উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার ভাবগত সাদৃশ্য পাওয়া যায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার দিক থেকে।

উত্তর

'মানুষ মানুষের জন্য'- উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। মানবজীবন ক্ষণস্থায়ী। মানুষকে একদিন এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মানুষের উচিত সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে পরের স্বার্থে নিজেকে উৎসর্গ করা। কেননা মানবকল্যাণের মধ্যেই জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে রয়েছে। 'প্রতিদান' কবিতায় কবি মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার বাণীই প্রচার করেছেন। তিনি সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকলের তরে নিজেকে উৎসর্গ করার কথা বলেছেন। পুরো কবিতায় কবির সর্বংসহা মনোভাব ব্যক্ত করেছেন। আসলে মানুষ হিসেবে আমাদেরও উচিত এমন প্রকৃতির হওয়া। কেননা এই পৃথিবীতে কেউ নিজেকে নিয়ে বিব্রত থাকতে আসেনি। উদ্দীপকে উল্লিখিত চরণগুলোতেও এমন বার্তাই দেওয়া হয়েছে। সেখানেও বলা হয়েছে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর কথা। নশ্বর এই পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যাবে। কিন্তু মানুষ হিসেবে যারা পরার্থে জীবন উৎসর্গ করবেন তারা হবেন অমর। অর্থাৎ 'প্রতিদান' কবিতা ও উদ্দীপকের ভাব দুটিরই মূল সুর মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। এই বিবেচনায় বলা যায়, 'মানুষ মানুষের জন্য' - উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।