শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে 'প্রতিদান' কবিতার অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার দিকটি প্রতিফলিত হয়েছে। 'প্রতিদান' কবিতায় কবি প্রত্যেক মানুষকে নিজের ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার কথা বলেছেন। কারণ ব্যক্তিস্বার্থে নিমজ্জিত মানুষ আত্মকেন্দ্রিক, যারা প্রকৃত মানবতাকে খর্ব করে। প্রত্যেক মানুষের উচিত পরার্থপরতায় নিজেকে নিয়োজিত করে প্রকৃত মানবিকতার নির্যাস আস্বাদন করা। উদ্দীপকের কবিতাংশে কবি প্রকৃতির সমস্ত উপাদান যে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে সে কথা বলেছেন। কবির মতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে এই পৃথিবীতে কেউ আসেনি। 'প্রতিদান' কবিতায়ও এ বিষয়টি লক্ষণীয়। কবি দিন-রাত তাঁকে আঘাতকারী মানুষের জন্য ব্যাকুল হন। যে ব্যক্তি কবির ঘর ভাঙে, কবি তারই ঘর বাঁধতে ব্যস্ত হয়ে ওঠেন; এমনকি কাঁটা পেয়েও তাকে ফুল দান করেন। উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার অপরের কল্যাণ সাধনের দিকটি এভাবেই ফুটে উঠেছে।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর।

উদ্দীপক

"নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভি কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ-দগ্ধ হয়ে করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ সুরে অপরে মোহিত।

Mymensingh · 2025

উত্তর

কবি জসীমউদ্দীন কলেজে অধ্যয়নকালে 'কবর' কবিতা রচনা করে খ্যাতি লাভ করেন।

উত্তর

কবিকে যে ব্যক্তি নিষ্ঠুর বাণী শুনিয়েছে কবি তার মুখ নিরন্তর সাজান। 'প্রতিদান' কবিতায় কবির সর্বংসহা মনোভাব ব্যক্ত হয়েছে। কবিকে যে আঘাত করে তিনি তাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চান। এভাবেই কবিকে কেউ যদি নিষ্ঠুর কথা বলে তাহলে প্রতিদানে তিনি তার মুখ সাজিয়ে দিতে চান। তিনি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে নিষ্ঠুর কথা বলা ব্যক্তির মুখ সাজিয়ে দিতে চান।

উত্তর

উদ্দীপকে 'প্রতিদান' কবিতার অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার দিকটি প্রতিফলিত হয়েছে। 'প্রতিদান' কবিতায় কবি প্রত্যেক মানুষকে নিজের ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার কথা বলেছেন। কারণ ব্যক্তিস্বার্থে নিমজ্জিত মানুষ আত্মকেন্দ্রিক, যারা প্রকৃত মানবতাকে খর্ব করে। প্রত্যেক মানুষের উচিত পরার্থপরতায় নিজেকে নিয়োজিত করে প্রকৃত মানবিকতার নির্যাস আস্বাদন করা। উদ্দীপকের কবিতাংশে কবি প্রকৃতির সমস্ত উপাদান যে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে সে কথা বলেছেন। কবির মতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে এই পৃথিবীতে কেউ আসেনি। 'প্রতিদান' কবিতায়ও এ বিষয়টি লক্ষণীয়। কবি দিন-রাত তাঁকে আঘাতকারী মানুষের জন্য ব্যাকুল হন। যে ব্যক্তি কবির ঘর ভাঙে, কবি তারই ঘর বাঁধতে ব্যস্ত হয়ে ওঠেন; এমনকি কাঁটা পেয়েও তাকে ফুল দান করেন। উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার অপরের কল্যাণ সাধনের দিকটি এভাবেই ফুটে উঠেছে।

উত্তর

পরোপকারী মনোভাবের দিক থেকে "উদ্দীপকের কবির চেতনা 'প্রতিদান' কবিতার কবির চেতনার সমান্তরাল" মন্তব্যটি যথার্থ। 'প্রতিদান' কবিতায় কবি পরোপকারী মনোভাবের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। কেননা ব্যক্তি যখন নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করে তখনই ব্যক্তির প্রকৃত সুখ ও সার্থকতা অর্জিত হয়। মানুষে মানুষে পারস্পরিক প্রীতিময়. সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবিকতার জয় ঘোষিত হয়। উদ্দীপকে প্রকৃতির নানা উপাদানের পরার্থপরতার বিষয়টি উঠে এসেছে। উদ্দীপকের কবির মূল চেতনা হলো অপরের কল্যাণ সাধন একটি মানবিক গুণ। কারণ এ পৃথিবীতে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে আসেনি। সবার জন্য সবাই, প্রত্যেকে প্রত্যেকের জন্য। কবির এই পরার্থপরতার চেতনাটি 'প্রতিদান' কবিতার কবির চেতনারই সংহত রূপ। তিনি কবিতায় সর্বংসহা মনোভাব ব্যক্ত করেছেন। কবি মনে করেন নিজের স্বার্থে নয়, পরার্থে বেঁচে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। 'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত পেয়েও - মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতাকে নির্দেশ করে। এ বিষয়টি উদ্দীপকের প্রকৃতির নানা অনুষঙ্গের পরের জন্য বিলিয়ে দেওয়ার মধ্যেও রয়েছে। এখানে কবির পরার্থপর মানসিকতার পরিচয় পাওয়া যায়, যা আলোচ্য কবিতার কবির চেতনার নামান্তর। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।