“উদ্দীপক এবং 'প্রতিদান' কবিতার চেতনা একই সূত্রে গাঁথা"-মন্তব্যটি বিচার কর।
উত্তর: অনিষ্টকারীর বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে তার উপকার করায় "উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার চেতনা একই সূত্রে গাঁথা।" মন্তব্যটি যথার্থ। 'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার মধ্যে প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি অনিষ্টকারীর বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে তার উপকার করে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। উদ্দীপকের কাদির সাহেবও বিশ্বাসঘাতক আমানত কবিরকে ক্ষমা করে দিয়ে পরার্থপর মনোভাবের পরিচয় দিয়েছেন। কাদির সাহেব আমানত কবিরকে চাকরি দিয়ে, নিজের বাসায় বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমানত কবির কিছুদিন পরেই কাদির সাহেবের বাসাকে নিজের বাসা বলে দাবি করে। কাদির সাহেব এসব ভুলে গিয়ে আমানত কবিরের দুঃসময়ে আবারও পাশে দাঁড়িয়েছেন। উদ্দীপকের কাদির সাহেবের অনুরূপ চেতনা 'প্রতিদান' কবিতার কবির মানসিকতায় ও লক্ষ করা যায়। 'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার মাঝেই জীবনের প্রকৃত মূল্য খুঁজে পেয়েছেন। সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হানাহানির বিপরীতে কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। উদ্দীপকের কাদির সাহেবও আমানত কবিরের বিশ্বাসঘাতকতাকে গায়ে মাখেননি। আমানত কবিরের দুঃসময়ে তিনি তার পাশে দাঁড়িয়েছেন, পুনরায় তার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এরই মধ্যে দিয়ে কাদির সাহেব 'প্রতিদান' কবিতার কবি বর্ণিত ভালোবাসাপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রচনার মনোভাব প্রকাশ করেছেন। তাই আলোচ্য মন্তব্যটি সমর্থনযোগ্য।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
“উদ্দীপক এবং 'প্রতিদান' কবিতার চেতনা একই সূত্রে গাঁথা"-মন্তব্যটি বি…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর