উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার চেতনাগত সাদৃশ্য বর্ণনা কর।
উত্তর: অন্যের কল্যাণ সাধনের মনোভাবের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতাটি সাদৃশ্যপূর্ণ। 'প্রতিদান' কবিতার করিকণ্ঠে ধ্বনিত হয়েছে পরার্থপর মানসিকতার জয়গান। কবি নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণ সাধনের মধ্যেই জীবনে প্রকৃত অর্থ খুঁজে পেয়েছেন। তার কণ্ঠে ব্যক্ত হয়েছে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। উদ্দীপকের কবি 'আমিত্ব'কে ভুলে পরের কল্যাণ সাধনের মধ্যে প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন। অন্যের দুঃখ-ব্যথা ঘুচিয়ে, দীন-দুঃখীদের মাঝে নিজেকে বিলিয়ে দিলেই আত্মার ভেতরে সুখ উপলব্ধ হবে বলে কবির প্রত্যাশা। 'প্রতিদান' কবিতায়ও কবি অন্যের সুখের জন্য নিজের স্বার্থ বিলিয়ে দিয়ে প্রকৃত সুখ খুঁজেছেন। কবিকে যে আঘাত করবে, কবি তাকে আঘাতের বিনিময়ে আরও ভালোবাসা দেবেন। মূলত অন্যের সুখে সুখী হওয়ার মানসিকতা কবির মধ্যে ফুটে উঠেছে, যা উদ্দীপকের কবিতার মূল সুর। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য লক্ষণীয়।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার চেতনাগত সাদৃশ্য বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর