“উদ্দীপকের 'সাধু' ' প্রতিদান' কবিতার কবির আদর্শ”- মন্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'সাধু' 'প্রতিদান' কবিতায় কবির কাঙ্খিত মানুষ" - উক্তিটি যথার্থ। প্রতিদান কবিতায় কবি সমাজ সংসারে বিদ্যমান হিংসা বিভেদ, বৈষম্য, প্রতিশোধ আর প্রতিহিংসা দূর করতে চেয়েছেন, সুন্দর সমাজ তৈরি করতে চেয়েছেন। তার প্রতি কেউ অন্যায়, অবিচার আর হিংসা করলেও তিনি তাকে বুকে টেনে নেন। কারণ তিনি সাম্য ও ভ্রাতৃত্বের পৃথিবী প্রত্যাশা করেন। কবি সমাজের সকল মানুষকে এই সাম্য ও ভ্রাতৃত্বের পথে আসার আহ্বান করেছেন। এমন একজন মানুষ হয়ে গড়ে উঠতে চেয়েছেন যার প্রাপ্তিতে নয়, বরং পরোপকারের মাধ্যমে প্রকৃত সুখ অনুভূত হয়। উদ্দীপকের 'সাধু' এমনই একজন ব্যক্তি। যার ঐশ্বর্য শুধুমাত্র অন্যের উপকার করে। যিনি পরের উপকারে নিজেকে উৎসর্গ করেছেন। যার সৌন্দর্য প্রকাশ পায় পরের উপকার করে। এ সৌন্দর্য সত্য এবং সুন্দর। কল্যাণময় পৃথিবী রচনায় যার কোনো তুলনা হয় না। অতএব এ থেকে বুঝা যায় যে, উদ্দীপকে 'সাধু' 'প্রতিদান' কবিতায় কবির কাঙ্খিত মানুষ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
“উদ্দীপকের 'সাধু' ' প্রতিদান' কবিতার কবির আদর্শ”- মন্তব্যটি মূল্যায…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর