শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের সাধুজন 'প্রতিদান' কবিতার কবির কাক্ষিত মানুষ”- উক্তিটির সত্যতা যাচাই কর।

উত্তর: পরার্থে আত্মনিবেদন করার দিকটি উঠে আসায় উদ্দীপকের সাধুজন প্রতিদান কবিতার কবির কাঙ্খিত মানুষ হয়ে উঠেছেন। প্রতিদান কবিতায় ক্ষমাশীলতা,উদারতা ও সহনশীলতার দৃষ্টান্ত ফুটে উঠেছে।কবি সমাজে হানাহানি হিংসা বিদ্বেষের বিপরীতে প্রীতিময় পরিবেশের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কবি মনে করেন পরের উপকার করার মধ্য দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করলেই তাঁর প্রত্যাশা পূরণ হবে। তাঁর কাছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই পরম সত্য। উদ্দীপকের কবিতাংশের কবি নানা উদাহরণের মাধ্যমে বুঝাতে চেয়েছেন সাধুর ঐশ্বর্য নির্ভর করে তার পরার্থপরতায়। প্রকৃতির প্রতিটি উপাদান— নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি, মেঘ সবকিছুই পরের কল্যাণে নিজেকে সর্বদা উৎসর্গ করে দেয়। পরহিতব্রতে জীবনের সার্থকতা নিহিত। প্রতিদান কবিতায় যেমন অপরের কল্যাণে কথা বলেছেন, তেমনি উদ্দীপকের কবিতাংশেও সাধুর মতো অপরের কল্যাণ করার কথা বলা হয়েছে। অপরের কল্যাণে আত্মনিবেদনের মধ্যে যে মানব জীবনের সার্থকতা নিহিত তিনি সাধুর মাধ্যমে দেখাতে চেয়েছেন। আর এই বিষয়টি আলোচ্য কবিতার প্রদান বিষয়। এই বিবেচনায় উদ্দীপকের সাধুজন আলোচ্য কবিতার কবির কাঙ্খিত মানুষ হয়ে উঠেছেন।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

“উদ্দীপকের সাধুজন 'প্রতিদান' কবিতার কবির কাক্ষিত মানুষ”- উক্তিটির স…

উদ্দীপক

নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ, দগ্ধ হয়ে করে পরে অন্ন দান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Mymensingh · 2022

উত্তর

'নকশি কাঁথার মাঠ' একটি কাব্যগ্রন্থ।

উত্তর

কবি অনিষ্ঠকারীর উপকার করতে চান বলে কাঁটার বিনিময়ে ফুল দান করে। কবি বিশ্বাস করেন অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে তার উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করা সম্ভব।বর্তমানে মানুষ একে অন্যের ক্ষতি করতে ব্যস্ত।যদি মানুষ একে অপরের ক্ষতি না করে ভালো চাইতো তাহলে পৃথিবী সুন্দর হতো।কবিতায় পৃথিবীকে সুন্দর করতে কবি অনিষ্ঠকারীকেও ফুল দিতে চেয়েছেন, মঙ্গল সাধন করতে চেয়েছেন।

উত্তর

উদ্দীপকে 'প্রতিদান' কবিতার অন্যের জন্য আত্মনিবেদনে দিকটি প্রকাশিত হয়েছে। প্রতিদান কবিতায় কবি নিজের স্বার্থ অপরের কল্যাণে আত্মনিবেদন করেছেন।তিনি তার যারা ক্ষতি করেছেন তার ক্ষতি না করে তার উপকার করতে চেয়েছেন। কবি মনে করেন প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ভালোবাসায় পারে পৃথিবীকে সুন্দর ও নিরাপদ করতে। আর তাই তিনি তাঁর শত্রুর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। উদ্দীপকে পরার্থপরতার বিভিন্ন প্রাকৃতিক অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। প্রকৃতির প্রতিটি উপাদান— নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি, মেঘ সবকিছুই পরের কল্যাণে নিজেকে সর্বদা উৎসর্গ করে দেয়। পরহিতব্রতে জীবনের সার্থকতা নিহিত। প্রকৃতির এ উদারচিত্তের পরিচয় দেখে মহৎপ্রাণ ব্যক্তিরাও পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন।উদ্দীপকের এর মাঝে আত্মনিবেদনের স্বরূপ আমরা প্রতিদান কবিতার কবির মাঝেও দেখি। কবি মনে করেন, পরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলেই সমাজ হয়ে উঠবে সুন্দর। আর এখানে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য।

উত্তর

পরার্থে আত্মনিবেদন করার দিকটি উঠে আসায় উদ্দীপকের সাধুজন প্রতিদান কবিতার কবির কাঙ্খিত মানুষ হয়ে উঠেছেন। প্রতিদান কবিতায় ক্ষমাশীলতা,উদারতা ও সহনশীলতার দৃষ্টান্ত ফুটে উঠেছে।কবি সমাজে হানাহানি হিংসা বিদ্বেষের বিপরীতে প্রীতিময় পরিবেশের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। কবি মনে করেন পরের উপকার করার মধ্য দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করলেই তাঁর প্রত্যাশা পূরণ হবে। তাঁর কাছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই পরম সত্য। উদ্দীপকের কবিতাংশের কবি নানা উদাহরণের মাধ্যমে বুঝাতে চেয়েছেন সাধুর ঐশ্বর্য নির্ভর করে তার পরার্থপরতায়। প্রকৃতির প্রতিটি উপাদান— নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি, মেঘ সবকিছুই পরের কল্যাণে নিজেকে সর্বদা উৎসর্গ করে দেয়। পরহিতব্রতে জীবনের সার্থকতা নিহিত। প্রতিদান কবিতায় যেমন অপরের কল্যাণে কথা বলেছেন, তেমনি উদ্দীপকের কবিতাংশেও সাধুর মতো অপরের কল্যাণ করার কথা বলা হয়েছে। অপরের কল্যাণে আত্মনিবেদনের মধ্যে যে মানব জীবনের সার্থকতা নিহিত তিনি সাধুর মাধ্যমে দেখাতে চেয়েছেন। আর এই বিষয়টি আলোচ্য কবিতার প্রদান বিষয়। এই বিবেচনায় উদ্দীপকের সাধুজন আলোচ্য কবিতার কবির কাঙ্খিত মানুষ হয়ে উঠেছেন।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।