উদ্দীপকে 'প্রতিদান' কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'প্রতিদান' কবিতার অন্যের জন্য আত্মনিবেদনে দিকটি প্রকাশিত হয়েছে। প্রতিদান কবিতায় কবি নিজের স্বার্থ অপরের কল্যাণে আত্মনিবেদন করেছেন।তিনি তার যারা ক্ষতি করেছেন তার ক্ষতি না করে তার উপকার করতে চেয়েছেন। কবি মনে করেন প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ভালোবাসায় পারে পৃথিবীকে সুন্দর ও নিরাপদ করতে। আর তাই তিনি তাঁর শত্রুর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। উদ্দীপকে পরার্থপরতার বিভিন্ন প্রাকৃতিক অনুষঙ্গ তুলে ধরা হয়েছে। প্রকৃতির প্রতিটি উপাদান— নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি, মেঘ সবকিছুই পরের কল্যাণে নিজেকে সর্বদা উৎসর্গ করে দেয়। পরহিতব্রতে জীবনের সার্থকতা নিহিত। প্রকৃতির এ উদারচিত্তের পরিচয় দেখে মহৎপ্রাণ ব্যক্তিরাও পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন।উদ্দীপকের এর মাঝে আত্মনিবেদনের স্বরূপ আমরা প্রতিদান কবিতার কবির মাঝেও দেখি। কবি মনে করেন, পরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলেই সমাজ হয়ে উঠবে সুন্দর। আর এখানে উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্য।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকে 'প্রতিদান' কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর