শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ভাবের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য দেখাও।

উত্তর: উদ্দীপকের কবিতাংশে কবি পরার্থপরতার কথা বলেছেন। কবির মতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে এই পৃথিবীতে কেউ আসেনি। আমরা সবাই সবার জন্য নিয়োজিত। সবারই নিজ স্বার্থ ভুলে পরার্থে কাজ করা উচিত। 'প্রতিদান' কবিতায়ও এই বিষয়টি লক্ষণীয়। কবি নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য নিবেদিতপ্রাণ। তিনি দিন-রাত সেসব মানুষের জন্য ব্যাকুল হন যারা কবিকে বিভিন্নভাবে হেনস্তা করে। কবি মনে করেন অন্যের জন্য আত্মত্যাগ করাই মানবজীবনের উদ্দেশ্য। তাই তো যে ব্যক্তি কবির ঘর ভাঙে, কবি তারই ঘর বাঁধতে ব্যস্ত হয়ে পড়েন; যে কবিকে আঘাত করে, কবি তার জন্যই কেঁদে বেড়ান । এমনকি কাঁটা পেয়েও তাকে ফুল দান করেন। উদ্দীপকে সকল মহৎ ব্যক্তিদের মানকল্যাণে মৃত্যুহীন গান গেয়েছেন তাই বলা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার দিকটির সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

উদ্দীপকের ভাবের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য দেখাও।

উদ্দীপক

যে পথে গিয়েছে তারা কালিদাস, দান্তে ও হোমার আজো রবীন্দ্রনাথ, বেদব্যাস, খৈয়াম, হাফিজ, সুকান্ত-মিল্টন-শেলী অকাতরে ঢেলে মনসিজ সেই পথে গেছে সেও। এই শান্তি আমার তোমার । হে মন, প্রফুল্ল হও। শোনো তার মৃত্যুহীন গান মানুষ সকল সত্য। এই সত্যে আমি অনির্বাণ।

Comilla · 2023

উত্তর

'নিরন্তর' শব্দের অর্থ নিয়ত বা অবিরাম।

উত্তর

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা অন্যের ক্ষতিসাধন করতে সর্বদা ব্যাপৃত থাকে। তারা কখনো অন্যের ভালো সহ্য করতে পারে না। তারা অন্যের অপকার করতে গিয়ে মূলত নিজেরই ক্ষতি করে। এমন ক্ষতিকর মানুষ কবিরও ঘর ভাঙে। এতে কবির অপকার হলেও তিনি মনে কোনো ক্ষোভ রাখেন না। বরং কবির ঘর যে ভেঙেছে, কবি তার ঘর প্রস্তুত করে দেন। এর মাধ্যমে কবির উদার ও ক্ষমাশীলতার পরিচয় পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকের কবিতাংশে কবি পরার্থপরতার কথা বলেছেন। কবির মতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে এই পৃথিবীতে কেউ আসেনি। আমরা সবাই সবার জন্য নিয়োজিত। সবারই নিজ স্বার্থ ভুলে পরার্থে কাজ করা উচিত। 'প্রতিদান' কবিতায়ও এই বিষয়টি লক্ষণীয়। কবি নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য নিবেদিতপ্রাণ। তিনি দিন-রাত সেসব মানুষের জন্য ব্যাকুল হন যারা কবিকে বিভিন্নভাবে হেনস্তা করে। কবি মনে করেন অন্যের জন্য আত্মত্যাগ করাই মানবজীবনের উদ্দেশ্য। তাই তো যে ব্যক্তি কবির ঘর ভাঙে, কবি তারই ঘর বাঁধতে ব্যস্ত হয়ে পড়েন; যে কবিকে আঘাত করে, কবি তার জন্যই কেঁদে বেড়ান । এমনকি কাঁটা পেয়েও তাকে ফুল দান করেন। উদ্দীপকে সকল মহৎ ব্যক্তিদের মানকল্যাণে মৃত্যুহীন গান গেয়েছেন তাই বলা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করার দিকটির সাদৃশ্য রয়েছে।

উত্তর

“উদ্দীপকের 'এই শান্তি তোমার আমার' ও 'মানুষ সকল সত্য' অংশই 'প্রতিদান' কবিতার মূল বক্তব্য।"। - উদ্ধৃতিটুকু যথার্থ হয়েছে। মানুষকে সাহায্য করাই প্রকৃত মানুষের ধর্ম। যুগ যুগ ধরে মানুষ একে অন্যকে সাহায্য করে আসছে বলেই পৃথিবী এত সুন্দর তাই আমাদের সবারই অন্যকে সাহায্য করার মতো মানবিক গুণাবলি অর্জন করা উচিত । উদ্দীপকে মহৎ ব্যক্তি যেমন কালিদাস, দান্তে ও হোমার, রবীন্দ্রনাথ, বেদব্যাস, খৈয়াম, হাফিজ, সুকান্ত, মিল্টন, শেলী এদের কথা বলা হয়েছে যারা নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। এটাই তাদের শান্তি। 'প্রতিদান' কবিতায় সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হয়েও কবি প্রতিশোধপরায়ণ নন বরং তাঁর কণ্ঠে সর্বত্র প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। তিনি শত্রুর আঘাত বুকে নিয়েও প্রতিঘাত করেন না। কষ্ট পেয়ে তিনি ফুল দান করেন । 'মানুষই সকল সত্য' এই কথায় অটল থেকেছেন। কবির এই উদার মানবিকতা ও মানসিকতার প্রতিফলন উদ্দীপকে অনুরূপভাবে লক্ষ করা যায়। তাই বলা যায়, “উদ্দীপকের 'এই শান্তি তোমার আমার' ও 'মানুষ সকল সত্য' অংশই 'প্রতিদান' কবিতার মূল বক্তব্য।"। - উদ্ধৃতিটুকু যথার্থ হয়েছে।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।