শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সোলেমান 'প্রতিদান' কবিতার যে দিকটিকে উন্মোচন করেছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সোলেমান 'প্রতিদান' কবিতার স্বার্থপর অনিষ্টকারী শ্রেণির দিকটিকে উন্মোচন করেছে। নীচ প্রকৃতির স্বার্থপর মানুষেরা কখনো পরের ভালো চিন্তা করতে পারে না। উপকারীর উপকারের কথা ভুলে নিয়ে তারা উলটো তার অনিষ্ট করতে সুযোগ খোঁজে। উদ্দীপকের সোলেমান মাছ চুরির অপরাধে নিজ গ্রাম থেকে বিতাড়িত হয়ে কালুপুর গ্রামের লিয়াকত মাস্টারের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। লিয়াকত মাস্টার সবকিছু জেনেও সোলেমানের চরিত্র শোধরানোর জন্য নিজ বাড়িতে আশ্রয় দেন। কিন্তু সোলেমান কৃতজ্ঞতা স্বীকার না করে লিয়াকত মাস্টারের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকদের হাতে ধরা পড়ে। 'প্রতিদান' কবিতায়ও কবি এ ধরনের অনিষ্টকারীর কথা বলেছেন। তারা পৃথিবীতে রিভেদ, হিংসা, মারামারি সৃষ্টি করে অন্যের ক্ষতি করে। অন্যের ক্ষতি করে এরা নিজে সুখী হতে চায়। এভাবে উদ্দীপকের সোলেমান 'প্রতিদান' কবিতার স্বার্থপর, অনিষ্টকারী শ্রেণির দিকটিকে উন্মোচন করে।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

উদ্দীপকের সোলেমান 'প্রতিদান' কবিতার যে দিকটিকে উন্মোচন করেছে তা ব্য…

উদ্দীপক

সোলেমান মাছ চুরির অপরাধে নিজ গ্রাম শিপপুর থেকে তাড়া খেয়ে কালুপুর গ্রামের লিয়াকত মাস্টারের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। লিয়াকত মাস্টার মানবদরদি। সোলেমানের চরিত্র শোধরানোর আশায় লিয়াকত মাস্টার নিজ বাড়িতে আশ্রয় দেন। ছয় মাস যেতে না যেতেই গভীর রাতে লিয়াকত মাস্টারের মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক সোলেমানকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এরপরও লিয়াকত মাস্টার থানায় গিয়ে সোলেমানকে ছাড়িয়ে এনে নিজ জায়গায় নিজ খরচে সোলেমানের বসবাসের জন্য একটা ঘর তৈরি করে দেন।

Mymensingh · 2024

উত্তর

'নিঠুরিয়া বাণী' হলো নিষ্ঠুর কথা।

উত্তর

'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর' বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- 'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।

উত্তর

উদ্দীপকের সোলেমান 'প্রতিদান' কবিতার স্বার্থপর অনিষ্টকারী শ্রেণির দিকটিকে উন্মোচন করেছে। নীচ প্রকৃতির স্বার্থপর মানুষেরা কখনো পরের ভালো চিন্তা করতে পারে না। উপকারীর উপকারের কথা ভুলে নিয়ে তারা উলটো তার অনিষ্ট করতে সুযোগ খোঁজে। উদ্দীপকের সোলেমান মাছ চুরির অপরাধে নিজ গ্রাম থেকে বিতাড়িত হয়ে কালুপুর গ্রামের লিয়াকত মাস্টারের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। লিয়াকত মাস্টার সবকিছু জেনেও সোলেমানের চরিত্র শোধরানোর জন্য নিজ বাড়িতে আশ্রয় দেন। কিন্তু সোলেমান কৃতজ্ঞতা স্বীকার না করে লিয়াকত মাস্টারের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকদের হাতে ধরা পড়ে। 'প্রতিদান' কবিতায়ও কবি এ ধরনের অনিষ্টকারীর কথা বলেছেন। তারা পৃথিবীতে রিভেদ, হিংসা, মারামারি সৃষ্টি করে অন্যের ক্ষতি করে। অন্যের ক্ষতি করে এরা নিজে সুখী হতে চায়। এভাবে উদ্দীপকের সোলেমান 'প্রতিদান' কবিতার স্বার্থপর, অনিষ্টকারী শ্রেণির দিকটিকে উন্মোচন করে।

উত্তর

"উদ্দীপকের লিয়াকত মাস্টারের ভাবাদর্শ 'প্রতিদান' কবিতায় কবির দর্শনকে সমর্থন করেছে।"- মন্তব্যটি যৌক্তিক। এই পৃথিবী এমন মহৎ হৃদয়ের মানুষ আছেন যারা নিজেদের স্বার্থের কথা ভুলে অন্যের স্বার্থ রক্ষায় সর্বদা ব্যস্ত থাকেন। তারা অন্যের জন্য নিবেদিতপ্রাণ। কেউ তাদের কষ্ট দিলে বিনিময়ে তারা তাদের ভালোবাসেন। উদ্দীপকের লিয়াকত মাস্টার একজন মানবদরদি 'মানুষ। মাছ চুরির অভিযোগে অভিযুক্ত সোলেমানকে তিনি শোধরানোর আশায় নিজের বাড়িতে আশ্রয় দেন। আবার সেই সোলেমানই তার মোটরসাইকেল চুরি করে ধরা পড়লে তাকে আবার পুলিশের থেকে ছাড়িয়ে এনে নিজ জায়গায় নিজ খরচে তার জন্য একটা ঘর তৈরি করে দেন। 'প্রতিদান' কবিতায় কবির মধ্যেও লিয়াকত মাস্টারের অনুরূপ চেতনা লক্ষ করা যায়। কবি এই কবিতায় পরার্থপরতার চেতনা ধারণ করেছেন। এই পৃথিবীতে তিনি নিষ্ঠুর মানুষ দ্বারা বারবার আঘাত পেয়েছেন। তারপরও তিনি তাদের ক্ষতি না করে বরং, মঙ্গলের জন্য কাজ করেছেন। কবি মনে করেন- নিজের স্বার্থে নয়, পরার্থে বেঁচে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। 'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত' পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতা চেতনাকে ধারণ করে। আর এই একই চেতনা আমরা উদ্দীপকের লিয়াকত মাস্টারের মধ্যেও দেখতে পাই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

  • বুকে
  • ঘরের পাশে
  • বাগানে
  • হৃদয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা ii. সহনশীলতা iii. পরার্থপরতা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতার কবির সাদৃশ্য কোথায়?

  • ত্যাগে
  • ক্ষমাশীলতায়
  • ক্ষমতায়
  • প্রতিদানে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • রংপুর
  • ফরিদপুর
  • গাজীপুর
  • নাটোর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?

  • পথে পথে আমি ফিরি তার লাগি
  • পথের ঘাটে আমি ফিরি আর লাগি
  • পথ হতে পথে ফিরি তার লাগি
  • পথে পথে ফিরি তার লাগি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানো

  • অনুকম্পা
  • ঘৃণা
  • সোহাগ
  • করুণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কোন দিকটি কমলের মধ্যে লক্ষণীয়?

  • ভালোবাসা
  • ক্ষমা
  • দয়া
  • উদারতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

ঢাকা বোর্ড

  • দীঘল
  • জ্যোৎস্নাশোভিত
  • অন্ধকারাচ্ছন্ন
  • মেঘাচ্ছন্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?

  • মৃত্যুফাঁদ তৈরি করেন
  • কণ্টকশয্যা তৈরি করেন
  • দীঘল রজনী জাগেন
  • ঘর বাঁধেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?

  • কলিকাতা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
  • দিল্লি বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?

  • নিঝুম রাত
  • ঘুম হারিয়ে গেছে
  • নির্ঘুম রাত
  • আনন্দময় রাত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

  • ক্ষুদ্র স্বার্থ
  • ব্যক্তিগত স্বার্থ
  • মায়ের স্বার্থ
  • বৃহৎ স্বার্থ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি'- বলতে বোঝানো হয়েছে- i. ক্ষমাশীলতা i'রহিম রাজার ক্ষতি করলেও রাজা তাকে ক্ষমা করে দিলেন'- রাজার সাথে 'প্রতিদান' কবিতারজসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?'প্রতিদান'- কবিতায় 'যে মোরে করিল পথের বিবাগী'- এ পঙ্ক্তির পরের চরণ কোনটি?কবিতায় উল্লিখিত মালঞ্চ কীসে জড়ানোকমল কখনো মানুষকে হিংসা করে না। সে মিলেমিশে থাকতে পছন্দ করে। 'প্রতিদান' কবিতার কো'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কী করেন?জসীমউদ্দীনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করে?'ঘুম যে হরেছে' বলতে কী বোঝানো হয়েছে?'প্রতিদান' কবিতায় কী বিসর্জনের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।