"উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি ।" - মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি" - অনিষ্টকারীদের চারিত্রিক সাদৃশ্য বিবেচনায় মন্তব্যটি যথার্থ বলা যায়। 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর সব মানুষ বিশ্বাসঘাতক হিসেবে কাছের লোকের ক্ষতি করে থাকে। তারা অন্যের বুকে আঘাত হানতেও দ্বিধা করে না। হত্যার উদ্দেশ্যে বিষে ভরা বাণ মারে এসব লোক। এরা নিষ্ঠুর কথায় অপরের বুক ভেঙে চুরমার করে দেয়। মানবিকতা ও মনুষ্যত্ব হারিয়ে এই বৈশিষ্ট্যের লোকেরা অনিষ্টতার সর্বনিম্ন পর্যায়ে উপনীত হয়। উদ্দীপকের বিষদাতাও এমন নিষ্ঠুরতার প্রমাণ দিয়েছে। নীতিবোধ ও বিবেকবর্জিত হয়ে সে তার আপনজনের মৃত্যুর পথ প্রশস্ত করে। বিষ প্রয়োগ করে হাসানকে সে হত্যা করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন হীন কাজ সংঘটিত করে তা কল্পনাতীত। এমন শত্রুর প্রতি হাসান প্রতিশোধ পরায়ণ না হয়ে তাকে ক্ষমা ও মহত্বের বাণী শোনান । 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষেরা উদ্দীপকের এই বিষদাতারই সার্থক প্রতিনিধি। আলোচ্য কবিতায় কবি প্রতিদান নাম দিয়ে ক্ষতির বিপরীতে অনিষ্টকারীদের প্রতি উদার ও ক্ষমার মহান বাণী ধ্বনিত করেছেন । কবি নিষ্ঠুরতার প্রতিদান নিষ্ঠুরতা, নয় বরং কল্যাণ কামনায় মহৎ করেছেন। তিনি বলতে চেয়েছেন যে তাঁর ঘর ভাঙবে তিনি তার ঘর বেঁধে দেবেন। যে তাঁকে পথে নামাবে তিনি তার জন্য পথে পথে ঘুরবেন। যে বা যারাই বুকে আঘাত করবে তিনি তাদের জন্য এতটাই দরদি হতে কুণ্ঠাবোধ করবেন না। এমনকি তাঁকে বিষবাণে জর্জরিত করলেও তিনি বিষদাতাকে বুকভরা গান শোনাবেন। কবিতার এসব নিষ্ঠুর মানুষের প্রতিচ্ছবি উদ্দীপকের হাসানের বিষদাতা। সে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করলেও হাসান তাকে ক্ষমা করে মহত্ত্ব প্রকাশ করেন।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
"উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি ।" …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর