“পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সর্বদাই অবহেলার পাত্র।” —উদ্দীপক 'লালসালু' উপন্যাসের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সর্বদাই অবহেলার পাত্র।” পুরুষতান্ত্রিক সমাজের বাস্তবতা এমন যে নারীর ক্ষেত্রে সবচেয়ে নাজুক, দুর্বল এবং গ্লানির জায়গা হচ্ছে তার যৌনতা এবং যৌন অঙ্গ-প্রত্যঙ্গ । অতএব, নারীকে সবচেয়ে নির্মমভাবে আঘাত করার উপায় হচ্ছে যৌন নিপীড়ন। বেশিরভাগ রক্ষণশীল সমাজ, পশ্চাৎপদ ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী নারীর উপর যৌন-নিপীড়ন যার দ্বারাই সংঘটিত হোক এর মুখ্য গ্লানি হচ্ছে আক্রান্ত নারীর। পশ্চাৎপদ সমাজে এই গ্লানি বা 'কলঙ্ক' এমন এক গ্লানি যা কোনো কিছু দ্বারাই মোচনীয় নয়। যে সমাজ যত পশ্চাৎপদ সে সমাজে এই মনোভাব তত গভীরভাবে প্রোথিত হয়ে আছে। আমরা লালসালু উপন্যাসও দেখতে পাই সেখানে মজিদ তার স্ত্রী রহিমাকে অনেক অবহেলা করে। তখনকার সময় ছিল নারী ও পুরুষের সমান অধিকার না পাওয়ার সমান। সে সময় নারীদের উপর নানা ধরনের নির্যাতন এবং অত্যাচার করা হতো এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে অবহেলিত মনে করা হতো ঠিক তেমনি লালসালে উপন্যাসে মুজিব এবং খালেদ বেপারী উভয়ের মধ্যে এরকম একটা চরিত্র ফুটে তারা তাদের স্ত্রীর সাথে অবহেলা অত্যাচার করে। এবং উদ্দীপকে আমরা দেখতে পারি মুসলিম সমাজে একসময় নারীদের প্রতি অত্যাচার নির্যাতন করা হতো পুরুষতান্ত্রিক সমাজ কর্তৃক তাদেরকে অবহেলিত মনে করা হতো। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে যত অসাধ্য সাধন হয়েছে সেখানে পুরুষের যতটা অবদান ছিল নারীর ঠিক ততটাই অবদান ছিল এই ক্ষেত্রে নারী ও পুরুষকে কোনভাবেই আলাদা করা যায় না শুধুমাত্র শারীরিক সক্ষমতা দিক থেকে তাদেরকে আলাদা করা মোটেও ঠিক নয়। কিন্তু আমাদের সমাজটা হচ্ছে পুরুষতান্ত্রিক সেখানে নারীকে সম্মান দেওয়া তো দূরের কথা উল্টা নারীর অবহেলিত করা হয় যে যুগের পর থেকে ধরে এসেছে। এখানে নারীদেরকে গৃহবন্দী করে রাখা হয় এবং তাদেরকে অসম্মান এবং অবহেলা করা হয়। যে বিষয়টি আমরা উদ্দীপক এবং পাশাপাশি লালসালের মধ্যেও খানিকটা লক্ষ্য করি।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“পুরুষতান্ত্রিক সমাজে নারীরা সর্বদাই অবহেলার পাত্র।” —উদ্দীপক 'লালস…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর