উদ্দীপকের সকিনা বেগমের ভাবনার সাথে 'লালসালু' উপন্যাসের রহিমার ভাবনার সাদৃশ্য-বৈসাদৃশ্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সকিনা বেগমের ভাবনার সাথে 'লালসালু' উপন্যাসের রহিমার বৈসাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের সকিনা বেগম একজন আধুনিক নারী। বিশ বছরের বিবাহিত জীবনে যখন কোনো সন্তানের মা হতে পারেননি, তখন একদিন স্বামীর কাছে সন্তান দত্তক নেয়ার ইচ্ছার কথা বলতে কুণ্ঠাবোধ করেন নি। ফলে তার আত্মমর্যাদাবোধ প্রকাশ পেয়েছে। এবং তার ইচ্ছার মূল্য দিয়ে স্বামী আফাজ আলী তার প্রস্তাবে রাজি হন। অপরদিকে, 'লালসালু' উপন্যাসের রহিমা মজিদের প্রথম স্ত্রী। সে অত্যন্ত সহজ, সরল ও ধর্মভীরু নারী। রহিমা ঠান্ডা প্রকৃতির মানুষ। তার নরম কোমল শান্ত রূপের পেছনে রয়েছে গভীর ধর্মবিশ্বাস এবং মাজার বিশ্বাস। মাজারের প্রতিনিধি হিসেবে স্বামী মজিদের প্রতি তার অন্ধ আনুগত্য ও ভক্তি। স্বামীর সমস্ত আদেশ সে নত শিরে মেনে চলে। কিন্তু তার সন্তান না থাকায় সে নিজেকে অসুখী মনে করে। আধুনিক দৃষ্টিভঙ্গি তার ভিতরে কাজ করে না। সে স্বামী মজিদের সব কথা যেন চলে । নিজের ইচ্ছার কোনো মূল্য সে পায় না। তাই বলা যায়, উদ্দীপকের সকিনা বেগমের ভাবনার সাথে 'লালসালু' উপন্যাসের রহিমার ভাবনার যথেষ্ট বৈসাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের সকিনা বেগমের ভাবনার সাথে 'লালসালু' উপন্যাসের রহিমার ভাবনা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর