উদ্দীপকের চরিত্রের সঙ্গে 'লালসালু' উপন্যাসের প্রাসঙ্গিক চরিত্রের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বেলায়েতের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাস আলীর চরিত্রের প্রাসঙ্গিকতা রয়েছে। 'লালসালু' উপন্যাসের আক্কাস আলী একজন স্বল্পশিক্ষিত কিন্তু সচেতন ও বিজ্ঞানমনস্ক ব্যক্তি। সে চায় এলাকায় একটি স্কুল স্থাপন করতে, যেন এলাকার মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা জন্ম নেয়। আক্কাস আলীর গ্রামে বিদ্যমান কুসংস্কারের জন্য সেখানে মাজার ব্যবসায়ী মজিদ শিকড় গেড়ে বসে। আক্কাস আলীর প্রস্তাব অনুসারে স্কুল স্থাপিত হলে তার ব্যবসায় মন্দা আসতে পারে ভেবে সে আক্কাস আলীর পরিকল্পনা ভেস্তে দেয়। উদ্দীপকের বেলায়েত এর গ্রামের মানুষ কুসংস্কারাচ্ছন্ন। তাদের কুসংস্কারের কারণে গ্রামের এক পীর লাভবান হচ্ছে। বেলায়েত চায় তার গ্রামের মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতার জন্ম হোক। তাই সে এলাকায় একটি স্কুল করতে চায়, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয়। তাই বলা যায়, সচেতন মন, গ্রামের মানুষের কল্যাণকামনা ও শেষ পর্যন্ত নিজের সৎ পরিকল্পনা ব্যর্থ হওয়ার দিক থেকে উদ্দীপকের বেলায়েত চরিত্রের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের চরিত্রটিই প্রাসঙ্গিক।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের চরিত্রের সঙ্গে 'লালসালু' উপন্যাসের প্রাসঙ্গিক চরিত্রের তু…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর