শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা কর।

উত্তর: “'লালসালু' উপন্যাসের মজিদের সামগ্রিক কর্মকাণ্ড উদ্দীপকে চিত্রিত খাদেমের কর্মকাণ্ডে সীমিত পরিসরে বিবৃত হয়েছে।”— মন্তব্যটি যথার্থ । 'লালসালু' উপন্যাসে দেখা যায় মহব্বতনগর গ্রামের মানুষেরা অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। তারই সুযোগ গ্রহণ করে ভণ্ড, প্রতারক মজিদ। গ্রামবাসীর সরলতার সুযোগ নিয়ে তাদের ধর্মানুভূতিকে পুঁজি করে সে মাজারকেন্দ্রিক ব্যাবসা শুরু করে। এর মধ্য দিয়ে সে তার স্বার্থ : উদ্ধার করতে সক্ষম হয় এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা পায় । 'লালসালু' উপন্যাসের মজিদের খ্যাতির মূলে ছিল ধর্মের অপব্যাখ্যা আর অপপ্রচার। সহজ-সরল মানুষের ধর্মানুভূতিকে কাজে লাগিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করে সে। এভাবে অল্প সময়ের মধ্যে সে অঢেল সম্পদের মালিক হয়। আলোচ্য উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের মাজারের খাদেম উভয়ই ধর্মকে ব্যবহার করে মানুষকে ঠকিয়েছে। মানুষের ধর্মানুভূতিকে পুঁজি করে গড়ে, তুলেছে রমরমা পীর ব্যাবসা। শঠতা ও প্রতারণার মাধ্যমে তারা গ্রামের অশিক্ষিত সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। সুতরাং আমরা বলতে পারি, “'লালসালু' উপন্যাসের মজিদের সামগ্রিক কর্মকাণ্ড উদ্দীপকে চিত্রিত খাদেমের কর্মকাণ্ডে সীমিত পরিসরে বিবৃত হয়েছে।”— মন্তব্যটি সীমিত আকারে সত্যি।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা কর।

উদ্দীপক

মহাসড়কের পাশে পোড়াবাড়ি গ্রামে ফসি পাগলের মাজার। মঙ্গললাভের আশায় টাকা-পয়সা, হাঁস-মুরগি, গরু-ছাগল মানত করা হয় এই মাজারে। চলমান বাসের চালক, যাত্রাপথের পথিক ভক্তিভরে পর্যাপ্ত দান করে। মাজারের খাদেম এখন প্রচুর অর্থবিত্তের মালিক। এলাকায় তার প্রভাব-প্রতিপত্তিও কম নয়। কে এই ফসি পাগল? কী তার পরিচয়? এসব প্রশ্নের কোনো প্রকার সদুত্তর মেলে না তার কাছে।

Dinajpur · 2023

উত্তর

আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা।

উত্তর

খাবারের কষ্টের কারণে মনে আধ্যাত্মিক শান্তি আসে না। খোদাতা'লার ওপর প্রগাঢ় ভরসা। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়। কিন্তু ক্ষুধার্ত চোখ বৈরীভাবাপন্ন ব্যক্তিসুখ-উদাসীন দুনিয়ার পানে চেয়ে-চেয়ে আরো ক্ষয়ে আসে। খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে। মসজিদের বাঁধানো পুকুরপাড়ে চৌকোণ পাথরের খণ্ডটার ওপর বসে শীতল পানিতে অজু বানায়, টুপিটা খুলে তার গহ্বরে ফুঁ দিয়ে ঠান্ডা করে আবার পরে। কিন্তু শান্তি পায় না। মন থেকে-থেকে খাবি খায় (হিমশিম খায়), দিগন্তে ঝলকানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায় ৷

উত্তর

ধর্মব্যবসায়ের দিক দিয়ে উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের প্রাসঙ্গিকতা বিদ্যমান। 'লালসালু' উপন্যাসের বর্ণনায় দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র মজিদ কুসংস্কার, শঠতা, প্রতারণা ও অন্ধবিশ্বাসের প্রতীক। সে মহব্বতনগর গ্রামের - অশিক্ষিত মানুষের ধর্মবিশ্বাসকে ব্যবহার করে ধর্মব্যাবসা শুরু করে। তার মূল লক্ষ্য ছিল নিজের স্বার্থসিদ্ধি ও অর্থ লাভ। উদ্দীপকে আমরা পীরপ্রথার স্বরূপ দেখতে পাই। পোড়াবাড়ি গ্রামে ফসি পাগলের মাজার। মঙ্গললাভের আশায় টাকা-পয়সা, হাঁস-মুরগি, গরু-ছাগল মানত করা হয় এই মাজারে। চলমান বাসের চালক, যাত্রাপথের পথিক ভক্তিভরে পর্যাপ্ত দান করে। 'লালসালু' উপন্যাসেও আমরা এমন ধর্মকেন্দ্রিক ব্যাবসা দেখতে পাই। মজিদ একটি পুরোন অজ্ঞাত কবরকে মোদাচ্ছের পিরের কবর বলে সেটিকে মাজারে রূপান্তর করে। এরপর থেকে গ্রামের মানুষ নানা সমস্যা নিয়ে মাজারে যায় এবং মজিদের কাছ থেকে তদবির নেয়। তারা টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস মাজারে দান করে যায় যার পুরোটাই ভোগ করে মজিদ। যেমনটি করেছে উদ্দীপকের মাজারের খাদেম। এই ভণ্ড ধর্মব্যাবসার দিক দিয়েই উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের প্রাসঙ্গিকতা বিদ্যমান।

উত্তর

“'লালসালু' উপন্যাসের মজিদের সামগ্রিক কর্মকাণ্ড উদ্দীপকে চিত্রিত খাদেমের কর্মকাণ্ডে সীমিত পরিসরে বিবৃত হয়েছে।”— মন্তব্যটি যথার্থ । 'লালসালু' উপন্যাসে দেখা যায় মহব্বতনগর গ্রামের মানুষেরা অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। তারই সুযোগ গ্রহণ করে ভণ্ড, প্রতারক মজিদ। গ্রামবাসীর সরলতার সুযোগ নিয়ে তাদের ধর্মানুভূতিকে পুঁজি করে সে মাজারকেন্দ্রিক ব্যাবসা শুরু করে। এর মধ্য দিয়ে সে তার স্বার্থ : উদ্ধার করতে সক্ষম হয় এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা পায় । 'লালসালু' উপন্যাসের মজিদের খ্যাতির মূলে ছিল ধর্মের অপব্যাখ্যা আর অপপ্রচার। সহজ-সরল মানুষের ধর্মানুভূতিকে কাজে লাগিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করে সে। এভাবে অল্প সময়ের মধ্যে সে অঢেল সম্পদের মালিক হয়। আলোচ্য উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের মাজারের খাদেম উভয়ই ধর্মকে ব্যবহার করে মানুষকে ঠকিয়েছে। মানুষের ধর্মানুভূতিকে পুঁজি করে গড়ে, তুলেছে রমরমা পীর ব্যাবসা। শঠতা ও প্রতারণার মাধ্যমে তারা গ্রামের অশিক্ষিত সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। সুতরাং আমরা বলতে পারি, “'লালসালু' উপন্যাসের মজিদের সামগ্রিক কর্মকাণ্ড উদ্দীপকে চিত্রিত খাদেমের কর্মকাণ্ডে সীমিত পরিসরে বিবৃত হয়েছে।”— মন্তব্যটি সীমিত আকারে সত্যি।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।