উদ্দীপকের ইমাম সাহেবের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের আদর্শগত পার্থক্য নির্ণয় করো।
উত্তর: ধর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করার দিক থেকে উদ্দীপকের মাওলানা আবুল কালাম এর সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের আদর্শগত পার্থক্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ একজন লোভী মানুষ। সে ধর্মের প্রতি মানুষের আবেগকে ব্যবহার করে নিজে লাভবান হয়। মজিদ পুরোনো এক কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে দাবি করে। সে নিজে ওই মাজারের খাদেম হয়, গ্রামের মানুষ অন্ধ বিশ্বাসে মাজারে আসতে থাকে। মাজারে দেওয়া মানুষের সমস্ত অর্থ মজিদ কুক্ষিগত করে। ফলে অল্পসময়ে বিপুল ধন-সম্পদের মালিক হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে চলে। এভাবে সে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যায়। উদ্দীপকের মাওলানা আবুল কালাম নিজের দোকানের আয় থেকে জীবিকা নির্বাহ করেন। মসজিদের ইমাম ও মাওলানা হওয়ার সুবাদে এবং গ্রামবাসীর অন্ধবিশ্বাসের কারণে অনেকেই তার কাছে পানিপড়া, তাবিজ-করজ ইত্যাদি নিতে আসে। মাওলানা সাহেব তাদেরকে পানি পড়া না দিয়ে শহুরে ডাক্তারের কাছে পাঠিয়ে দেন। মাওলানা সাহেব সহজেই গ্রামবাসীর অন্ধবিশ্বাসের সুযোগ নিতে পারতেন কিন্তু তা না করে তিনি গ্রামবাসীকে শিক্ষা দেন যে, ধর্ম কোনো ব্যবসায়ের বিষয় নয়, ধর্মকে ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা যায় না। কিন্তু 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রে আমরা উলটো চিত্র দেখতে পাই। তাই বলা যায়, ধর্মকে ব্যক্তিগত স্বার্থে ব্যৱহারের দিক থেকে মজিদ ও মাওলানা আবুল কালামের আদর্শগত পার্থক্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের ইমাম সাহেবের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের আদর্শগত পার…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর