“উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে মাজারভক্তির একই চিত্র ফুটে ওঠেছে”—মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: “উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে মাজারভক্তির একই চিত্র ফুটে ওঠেছে”—মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে ঔপন্যাসিক গ্রামীণ সমাজবাস্তবতার চিত্র উদ্ঘাটনে সমাজ ও ধর্মকে প্রাধান্য দিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন মানুষের কুসংস্কারাচ্ছন্ন মন এবং মাজারপ্রীতির নানা দিক উদ্ঘাটন করেছেন। কুসংস্কারের শক্তি আর অন্ধবিশ্বাসের দাপট দেখিয়েছেন। সমাজের উচ্চশ্রেণি কর্তৃক সরল ও 'ধর্মপ্রাণ মানুষকে কীভাবে বিভ্রান্ত ও ভীতির মধ্যে রেখে শোষণের প্রক্রিয়া চালু রাখে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন 'লালসালু' উপন্যাসে। উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের অন্ধ পীরভক্তি ও মাজার ভক্তির দিকটিকে নির্দেশ করে। 'লালসালু' উপন্যাসটি এদেশের মানুষের মাঝে অন্ধ পিরভক্তি ও মাজারভক্তির অন্যতম নিদর্শন। কথিত মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে পুরো উপন্যাসের ঘটনাবলি আবর্তিত হয়েছে। মাজারের খাদেম হিসেবে মজিদ প্রচলিত পিরপ্রথার অন্যতম বিজ্ঞাপন হিসেবে উপস্থাপিত হয়েছে। মানুষের ভক্তি-শ্রদ্ধা শুধু নয়, টাকা-পয়সা, ফল- ফসলের ভাগঢ়াও আগ বাড়িয়ে গ্রামের মানুষজনই মজিদকে পৌঁছে দেয়। সকলের দান-দক্ষিণায় মজিদ ফুলে-ফেঁপে ওঠে। 'লালসালু' উপন্যাসে মজিদ মানুষের ধর্মানুভূতি ব্যবহার করে ধর্মব্যবসায় ফেঁদে বসে এবং সাফল্যও হাতে হাতে আসে। উদ্দীপকের সালাম মণ্ডলের মত সাধারণ মানুষের অজ্ঞতা ও নির্বুদ্ধিতাই ব্যবসায়ের প্রধান পুঁজি। তাই তাদের আচার-আচরণ ও কার্যধারা আলোচনা করে বলা যায় যে, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে মাজারভক্তির একই চিত্র ফুটে ওঠেছে”—মন্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর