'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'লালসালু' উপন্যাসে আওয়ালপুরে আসা নতুন পীর ও মজিদের স্বার্থগত দ্বন্দ্বের সঙ্গে উদ্দীপকের দুই দল ভিখারীর সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্যবেছে নেয় মাজার ব্যবসার মতো অসৎ পন্থা। একটি পুরোনো কবরকে মাজার হিসেবে প্রচার করে শুরু হয় তার প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রাম। আর এই সংগ্রামের পথে যে-ই বাধা হয়ে দাঁড়িয়েছে তাকেই দমন করার চেষ্টা করেছে মজিদ। আওয়ালপুরে নতুন পীরের আগমন ঘটায় মজিদের একক ধর্মীয় আধিপত্যে ভাটা পড়ে। এর পরিপ্রেক্ষিতে মজিদের সাথে আউয়ালপুরের পীরের দ্বন্দ্ব বাধে এবং তার কিছু অনুসারী নতুন পীরের সভায় হামলা চালায়। উদ্দীপকের ফয়জুল্লাহপুর গ্রামে কিছু নতুন ভিক্ষুক আসায় স্থানীয় ভিক্ষুকদের স্বার্থে আঘাত লাগে। স্থানীয় ভিক্ষুকদের মধ্যে এক ধরনের অস্তিত্ব সংকট দেখা দেয়। তারা চায় না, তাদের নতুন কোনো প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হোক। তাই তারা নতুন ভিক্ষুকদের ওপর আক্রমণ চালায়। তারাও নিজ অস্তিত্বকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে লিপ্ত হয়। যেমনটি 'লালসালু' উপন্যাসের মজিদের ক্ষেত্রে ঘটেছে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য স্বার্থগত দ্বন্দ্বে লিপ্ত হয়ে'লালসালু' উপন্যাসের মজিদ তার অনুসারীদের মাধ্যমে আওয়ালপুরের পীরের ওপর হামলা চালায়। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এমন ঘটনা উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের মধ্যেও পরিলক্ষিত হয়। এই ঘটনাদ্বয়ই 'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের মাঝে সাদৃশ্য তৈরি করেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর