লালসালু উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের সুজন এর মানসিকতা মূল্যায়ন কর।
উত্তর: লালসালু উপন্যাসের আক্কাস এবং উদ্দীপকের সুজনের মানসিকতা একই। লালসালু উপন্যাস আমরা দেখতে পাই আক্কাস গ্রামের শিক্ষিত যুবক। অনেক দিন বিদেশে ছিল। করিমগঞ্জের স্কুলে নিজে ইংরেজি পড়েছে। পাট বা তামাকের আড়তে চাকরি করে টাকা পয়সা জমিয়ে দেশে ফিরেছে। ছোটবেলা থেকে সে উচক্কা ধরনের ছেলে। করিমগঞ্জে গিয়ে বড় পোস্টের কাউকে ধরে সরকারের কাছে সাহায্যের জন্য পাঠায়। গ্রামে স্কুল বানাতে চায়। কিন্তু মজিদ তা হতে দেয় না। আক্কাসের বাবা মোদাব্বের মিয়াও স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে। উদ্দীপকের সুজন গ্রামের শিক্ষিত হাসপাতাল প্রতিষ্ঠার চেষ্টা করে। সে প্রতিষ্ঠা করতে সফল হলেও গ্রামের মানুষকে হাসপাতাল থেকে সেবা গ্রহণের জন্য উদ্ভূত করতে পারেনি। কারণ গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার বিরাজ করছে। কিন্তু সুজন গ্রামের মানুষের মধ্যে থাকা এই কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে দূর করার জন্য গ্রামে হাসপাতাল নির্মাণের কাজ করেছে। উপরোক্ত উদ্দীপকের সুজন এবং লালসালু এর আক্কাস উভয়ই তাদের গ্রামের মানুষকে সঠিক পথে আনার প্রচেষ্টা করেছে। এবং সে উদ্বেগ ও গ্রহণ করেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
লালসালু উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের সুজন এর মানসিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর