“রাহী 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?"- আলোচনা কর।
উত্তর: কৈশোরের সহজাত চাঞ্চল্য ও সংসার বিড়ম্বনার দিক দিয়ে উদ্দীপকের রাহীর সাথে 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রে দেখা যায় সহজাত চঞ্চলতা ও স্বাধীনচেতা মনোভাব। ভাগ্যের নির্মমতায় বাবার বয়সি মজিদের সঙ্গে তার বিয়ে হয়। গ্রামের সবাই মজিদকে ভয় ও মান্য করলেও জমিলার চোখে তার ভণ্ডামি ধরা পড়ে। সে অল্প দিনেই বুঝে যায় মজিদের আসল রূপ। আর তাই সে মজিদের সকল অনুশাসন উপেক্ষা করে। ফলে তাকেও সহ্য করতে হয় সীমাহীন অত্যাচার। উদ্দীপকে উল্লিখিত দুরন্ত মেয়ে রাহীর মাঝে দেখা যায় কিশোরীসুলভ চঞ্চলতা। সমবয়সিদের সঙ্গে খেলাধুলা, ছুটোছুটি ও হাসি-তামাশা করতেই তার বেশি ভালো লাগত। অভাবের তাড়নায় তার বাবা একদিন পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে তার বিয়ে দিয়ে দিলেন। বয়সের বিস্তর পার্থক্য থাকায় স্বামী ও সংসারের সুখ তার জুটে না। অর্থাৎ প্রেক্ষাপট ভিন্ন হলেও সাংসারিক অবস্থা দৃষ্টে উদ্দীপকের রাহী 'লালসালু' উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“রাহী 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?"- আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর