“উদ্দীপকে প্রতিফলিত ইতিবাচক জীবন-চেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত।”—উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত ইতিবাচক জীবন-চেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত। লালসালু উপন্যাসে আমরা দেখতে পাই, নিঃসন্তান মজিদের সন্তান-কামনাসূত্রে তার দ্বিতীয় স্ত্রীরূপে আগমন ঘটে জমিলার। প্রতিষ্ঠা লাভের সাথে সাথে মজিদ ধর্মকর্মের পাশাপাশি সমাজেরও কর্তা ব্যক্তি হয়ে ওঠে। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে উপদেশ দেয় এবং গ্রাম্য বিচার-সালিশিতে সে-ই হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি। এক্ষেত্রে মাতব্বর খালেক ব্যাপারীই তার প্রধান সহায়ক শক্তি। ধীরে ধীরে সে গ্রামবাসীর পারিবারিক জীবনেও প্রভাব বিস্তার করে। খালেক ব্যাপারীর নিঃসন্তান স্ত্রী আমেনা সন্তান কামনায় অধীর হয়ে মজিদের প্রতিদ্বন্দ্বী আওয়ালপুরের পিরের প্রতি আস্থাশীল হলে মজিদ তাকেও শাস্তি দিতে পিছপা হয়না। উদ্দীপকে, রহিম বেপারী অনেক ধনসম্পদ টাকা-পয়সা থাকলেও তার কোন সন্তান নেই তাই সবাই তাকে দ্বিতীয় বিয়ে করার কথা বললে সেটাতে রাজি হননি। উদ্দীপকে রহিম বেপারীর মাঝে যে, জীবন চেতনা ফুটে উঠেছে সেটি আমাদের লালসালু উপন্যাসে অনুপস্থিত লালসালু উপন্যাসের গ্রামীণ মানুষের অন্ধ বিশ্বাস এবং মজিদের প্রতি আঘাত অন্ধবিশ্বাসের কারণে তাদের মাঝে জীবন চেতনা রহিম ব্যাপারীর মত নয়। তারা সবাই মজিদ ভক্ত। এবং কুসংস্কার ও অন্ধকারে অতীতে একটি জাতি।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকে প্রতিফলিত ইতিবাচক জীবন-চেতনা 'লালসালু' উপন্যাসে অনুপস্থিত…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর