“উদ্দীপকের সাথে 'লালসাল' উপন্যাসে বর্ণিত ঘটনার সাদৃশ্য রয়েছে।-বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসে বর্ণিত কিশোরী জমিদার প্রতি মজিদের প্রথম স্ত্রী রহিমার মাতৃহৃদয়ের আকুলতা প্রকাশের দিক দিয়ে সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের প্রথম স্ত্রীর নাম রহিমা। সে নরম স্বভাব ও ভীতু প্রকৃতির মেয়ে। মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ভয় রয়েছে। রহিমা নিঃসন্তান হওয়ায় মজিদ সন্তান লাভের আকা অল্পবয়সি জমিলাকে বিয়ে করে। সম্পর্কে সতিন হলেও জমিলার স সরল ও চপল স্বভাব রহিমার নারীহৃদয়ে মাতৃত্ববোধ জাগ্রত করে। জমিলাকে সতিন না ভেবে খুব সহজেই সন্তানস্নেহে আপন করে নেয়। নিঃসন্তান রহিমা যেন জমিলার মাঝেই সন্তানের ছারা দেখতে পায়। উদ্দীপকের মন্দার মধ্যে সতিনের প্রতি একধরনের স্নেহপরায়ণতা লক্ষ যায়। সতিন হলেও সুপ্রভাকে সে নয়নের মণি করে রাখে। সুপ্রভাও এ মনোভাব করার চেয়ে তার প্রতি নির্ভর করতেই ভালোবাসে। আদর পাওয়াই তার কাছে বড়ো পাওয়া বলে গণ্য হয়। তাদের দেখে কেউ মনে করতে পারে না চারিত্রিক র যে তারা সতিন। এমন দিকটি আমরা আলোচ্য উপন্যাসের রহিম ও জমিলার মধ্যেও দেখতে পাই। সতিন হলেও জমিলাকে রহিমা সন্তানস্নেহে আগলে রাখে। জমিলা ও তার প্রতি সমান সম্মান দেখায়। আর এদিকটিই উদ্দীপকের সঙ্গে আলোচ্য উপন্যাসের সাদৃশ্য রচনা করেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের সাথে 'লালসাল' উপন্যাসে বর্ণিত ঘটনার সাদৃশ্য রয়েছে।-বুঝিয়…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর