'লালসালু' উপ্যাসের আক্কাস ও উদ্দীপকের রাগিবের মধ্যে বৈসাদৃশ্য কোথায়? আলোচনা কর।
উত্তর: 'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের রাগিবের মধ্যে চারিত্রিক দৃঢ়তার বৈসাদৃশ্য বিদ্যমান। 'লালসালু' উপন্যাসে সাধারণ মানুষের ওপর ধর্মের নামে শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষ সহজ-সরল। সেই সহজ-সরল মানুষকে কিছু ধর্মান্ধ মানুষ ধর্মের নামে শোষণ ও নির্যাতন করে। সাধারণ মানুষকে অশিক্ষিত রেখে চিরকাল সেই শোষণ বিরাজিত পন্যাসের রহিমা ও রাখতে চায়। মহব্বতনগর গ্রামে জেঁকে বসা ধর্মের নামে শোষণ রোধ করতে গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে আক্কাস বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ তার স্বার্থের জন্য ধ্বংসাত্মক বলে ধর্মের দোহায় দিয়ে আক্কাসকে পাগল প্রতিপন্ন করে বিদ্যালয় প্রতিষ্ঠা বন্ধ করে দেয় । উদ্দীপকের রাগিব ছিল আক্কাসের মতো কুসংস্কার ও ধর্মান্ধদের বিরোধী। রাগিব এমবিবিএস পাশ, তাই সে কবিরাজি চিকিৎসার প্রতি আস্থাশীল নয়। গ্রামের মানুষের সুচিকিৎসা করার জন্য রাগিব গ্রামে হাসপাতাল স্থাপন করতে চান কিন্তু স্বার্থান্বেষী কবিরাজ বাধা প্রদান করে। তবে রাগিব সচেতন হওয়ায় গ্রাম্য কবিরাজের বাধায় থেমে যাননি । তিনি শহরে গিয়ে ঊর্ধ্বতন ব্যক্তির মাধ্যমে গ্রামে হাসপাতাল স্থাপন করে ধর্মান্ধ ও কুসংস্কারবাদীদের ষড়যন্ত্র ধ্বংস করে দেন । তাই বলা যায়, 'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের রাগিবের মধ্যে চারিত্রিক দৃঢ়তার বৈসাদৃশ্য বিদ্যমান ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'লালসালু' উপ্যাসের আক্কাস ও উদ্দীপকের রাগিবের মধ্যে বৈসাদৃশ্য কোথায়…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর