“উদ্দীপকের 'কামেল পীরের মাজার' ও 'লালসালু' উপন্যাসের 'মোদাচ্ছের পীরের মাজার' এক এবং অভিন্ন।”তোমার মতামতসহ বিশ্লেষণ কর।
উত্তর: “উদ্দীপকের 'কামেল পিরের মাজার' ও 'লালসালু' উপন্যাসের “মোদাচ্ছের পিরের মাজার' এক এবং অভিন্ন ।”- মন্তব্যটি যথার্থ। ধর্মভীরু অশিক্ষিত সহজ সরল মানুষ অসচেতনবশত কুসংস্কারে বিশ্বাস করে। তারা ভন্ড ধর্মব্যবসায়ীদের ধূর্ততায় প্রতারিত হয়।নিজেদের অসহায়ত্বকে তুলে ধরে তারা স্বার্থপর হীন ব্যক্তিদের কাছে ঠকে লালসালু উপন্যাসে মোদাচ্ছের পীরের মাজার আবিষ্কার করেছে শস্যশূন্য আগাছার দেশ থেকে আসা মজিদ। সেই গ্রামের সহজ সরল মানুষের ধর্ম বিশ্বাস ও ভয়কে কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছে।নিজের স্বার্থকে হাসিল করার জন্য সে গ্রামবাসীদের ধর্মভীরুতাকে কাজে লাগায়। তার কথাগুলো বিশ্বাস করে নেয় গ্রামবাসীরা।ঠিক তেমনি উদ্দীপকের মাজারটিকে কেন্দ্র করে সাঞ্চাডাঙা মানুষের অনুরূপ অনুভূতি প্রকাশ পেয়েছে। মাজারে গিয়ে তারা তাদের বিভিন্ন প্রত্যাশা পূরণের জন্য মানত করেছে।লালসালু উপন্যাস ও উদ্দীপকে উভয়ে মাজাকে কেন্দ্র করে ধর্মব্যবসায় করেছে। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন। মানুষকে বোকা বানিয়ে ধর্মকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন ছিল তাদের উভয়েরই মূল উদ্দেশ্য।এসব দিক বিবেচনা করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের 'কামেল পীরের মাজার' ও 'লালসালু' উপন্যাসের 'মোদাচ্ছের পীর…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর