“উদ্দীপকের বিষয়বস্তু 'লালসালু' উপন্যাসের খন্ডাংশ মাত্র, সামগ্রিক চিত্র নয়।”- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছোটো পুত্রবধূর মাঝে স্বাধীনতার ছাপ পাওয়া গেলেও বিষয়বস্তুর সীমাবদ্ধতার কারণে উদ্দীপকটি আলোচ্য উপন্যাসের খণ্ডাংশ মাত্র, সামগ্রিক চিত্র নয় । 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় যুগ যুগ ধরে শিকড়গাড়া কুসংস্কার অন্ধ বিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্মব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কীভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণ এই উপন্যাস। মানব মুক্তির স্বাভাবিক আকাঙ্ক্ষা থেকেই মানবতাবাদী ঔপন্যাসিক দেশের মানুষের সুসংহত ও নর স্বতঃস্ফুর্ত বিকাশের অন্যতম অন্তরায় হিসেবে এই উপন্যাসে ধর্ম ব্যাবসা, দ্ধ কুসংস্কার ও অন্ধবিশ্বাসের দাপটকে ফুটিয়ে তুলেছেন । উদ্দীপকে পাঠান পরিবারের যে চিত্র উঠে এসেছে তাতে নারীর কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং সক্রিয়সত্তার কোনো মূল্যায়ন এখানে নেই। নারী কেবল ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটাই তাদের সংস্কৃতি। কিন্তু ছোটো পুত্রবধূ এই প্রচলিত প্রথাকে ভেঙে স্বাধীন ও স্বাবলম্বী জীবনকে বেছে নেয় । উদ্দীপকের বর্ণনায় ছোটোপুত্রবধূর স্বনির্ভর জীবনযাপন করার মধ্য দিয়ে প্রচলিত সমাজব্যবস্থার বিপরীত চিত্র ফুটে উঠেছে। নারীর এই সক্রিয় ও ন্দা প্রতিবাদী সত্তার দেখা মেলে উপন্যাসের জমিলা চরিত্রে। কিন্তু 'লালসালু' উপন্যাসে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চিত্র থাকলেও এখানে 'স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে কুসংস্কার ও অন্ধ বিশ্বাসকে টিকিয়ে রাখা এবং মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সরল ও ধর্মপ্রাণ সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ভীতির মধ্যে রেখে শাসন ও শোষণ করার প্রক্রিয়া চালু রাখার | বাস্তবতা বর্ণিত হয়েছে। তাছাড়া ধর্মতন্ত্র ও ধর্মবোধের দ্বন্দ্ব এবং অর্থনৈতিক সাথে ক্ষমতা কাঠামোর সঙ্গে ধর্মতন্ত্রের অবিবচ্ছেদ্য নাড়ির যোগ প্রভৃতি বিষয় উপন্যাসে স্থান পেয়েছে। তাছাড়া নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে সজীব প্রাণ গ্রিক ধর্মের জাগরণ উপন্যাসটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তু আলোচ্য উপন্যাসের খণ্ডাংশ মাত্র, সামগ্রিক চিত্র নয় ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের বিষয়বস্তু 'লালসালু' উপন্যাসের খন্ডাংশ মাত্র, সামগ্রিক চি…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর