উদ্দীপকের হোসেন মিয়া 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের হোসেন মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'লালসালু' উপন্যাসের মজিদ শস্যহীন জনবহুল এক অঞ্চল থেকে ভাগ্য পরিবর্তনের জন্য মহব্বতনগর গ্রামে আসে। এখানে এসে সে একটি অঞ্চলে কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে প্রতিষ্ঠিত করে। এই মাজারকে কেন্দ্র করে সে মহব্বতনগরে নিজের প্রভাব-প্রতিপত্তি বিস্তার করে। গ্রামের সহজ-সরল ও কুসংস্কারাচ্ছন্ন মানুষের বিশ্বাসকে পুঁজি করে সে তার ধর্মব্যাবসা চালিয়ে যায়। উদ্দীপকের হোসেন মিয়ার এক কালে কিছুই ছিল না। কেতুপর গ্রামের জহর মাঝির বাড়িতে আশ্রিত থাকত সে। পরবর্তীকালে সে সেই এলাকার বিশেষ ব্যক্তিত্বে পরিণত হন । গ্রামের সকলেই তার অনুগ্রহ প্রার্থী । তিনি ও হাসিমুখে সকলের বিপদে সাহায্য করেন। কিন্তু সকলের অজান্তেই সে গড়ে তুলেছিল তার অবৈধ্য ব্যাবসার সাম্রাজ্য। মূলত আপাতদৃষ্টে ভালো মানুষের রূপ ধরে সকলের অগোচরে অনৈতিক ও অধর্ম অনুসরণ করার দিক থেকে হোসেন মিয়া ও মজিদ একে অন্যের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের হোসেন মিয়া 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর