উদ্দীপকের ছোট পুত্রবধূ 'লালসালু' উপন্যাসের কার সাথে, কীভাবে তুলনীয়? বুঝিয়ে লেখ।
উত্তর: চেতনাগত দিক থেকে উদ্দীপকের ছোটো পুত্রবধূ 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সাথে তুলনীয় । 'লালসালু' উপন্যাসের জমিলা মজিদের দ্বিতীয় স্ত্রী। মাজার সম্পর্কে রহিমার মতো সে ভীত বিহ্বল নয় কিংবা মাজারের পবিত্রতা সম্পর্কেও সচেতন নয় । সুতরাং স্বামী মজিদ যখন এসবের গুরুত্ব ব্যাখ্যা করে তার অনুচিত কর্ম সম্পর্কে তাকে সচেতন করে, তখন সেসবের কিছু তার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় না । তাকে শাসনের ব্যাপারে মজিদের সকল উদ্যোগই তার কাছে অত্যাচার কিংবা নিপীড়ন বলে মনে হয়। মূলত শাস্ত্রীয় ধর্মীয় আদেশ- নির্দেশের প্রাবল্যে পুরো মহব্বতনগর গ্রামে যে প্রাণময়তা ছিল রুদ্ধ, জমিলা যেন সেখানে এক মুক্তির সুবাতাস। রুদ্ধতার নায়ক যে মজিদ, ঔপনাসিক সেই মজিদের গৃহেই এই বিদ্রোহী প্রাণময় সত্তার বিকাশ ঘটিয়েছেন । উদ্দীপকের পাঠান বাড়ির ছোটো পুত্রবধূ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাঠান বাড়ির নারীরা বাড়ির বাইরে যায় না আর তাদের বাইরে চাকরি করার কথাতো কল্পনাই করা যায় না। কিন্তু ছোটো বধূ সকল বাধা অতিক্রম করে চাকরি করে স্বাধীন এবং স্বনির্ভর জীবন উপভোগ করে । ত্ব তাই বলা যায়, প্রচলিত ধারাকে অতিক্রম করে প্রতিবাদী ভূমিকা রাখার দিক থেকে ছোটো পুত্রবধূ ও জমিলা সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের ছোট পুত্রবধূ 'লালসালু' উপন্যাসের কার সাথে, কীভাবে তুলনীয়?…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর