উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসালু' উপন্যাসের কোন ঘটনাংশের সাদৃশ্য বা বৈসাদৃশ্য? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা । 'লালসালু' উপন্যাসের আক্কাসের গ্রামে স্কুল প্রতিষ্ঠার ঘটনাংশের সাথে তুলনা করা যায় । 'লালসালু' উপন্যাসে মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে একটি স্কুল | প্রতিষ্ঠা করতে চায়। সে নিজে করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে। তাই সে চায় সকলের সহায়তার একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের অশিক্ষিত মানুষকে সচেতন ও শিক্ষিত করে তুলতে। মজিদসহ গ্রামের অন্যান্য লোকজনের বিরোধিতার কারণে আক্কাসের সে উদ্দেশ্য সফল হয়নি। উদ্দীপকের মামুন লেখাপড়া শেষ করে গ্রামে আসে মহৎ উদ্দেশ্য নিয়ে। সে | গ্রামে স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে শিক্ষিত করে তুলতে চায়। তারপর | গ্রামের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের চেষ্টায় গ্রামে একটি সরকার । অনুমোদিত স্কুল প্রতিষ্ঠা করা হয়। উদ্দীপকের মামুন এবং উপন্যাসের আক্কাস একই চিন্তার অধিকারী এবং তাদের চিন্তাও এক। কিন্তু মামুনের ভাবনাকে বাস্তবে রূপ দিতে গ্রামের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠরা পূর্ণ সহায়তা করে এবং গ্রামে স্কুল প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে আক্কাসের উদ্দেশ্যকে সফল হতে দেয়নি ধর্ম ব্যবসায়ী মজিদ ও গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসাল…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর