'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলীর মিল রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: 'লালসালু' উপন্যাসের আওয়ালপুরে আগত পিরসাহেবের চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলির মিল রয়েছে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। সে একজন ধর্মব্যবসায়ী। মজিদ ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছে। ধর্মের বেড়াজালে সমগ্র মহব্বতনগর গ্রামকে আবদ্ধ করেছে। সমাজ জীবন থেকে ব্যক্তিজীবন সকল স্থানে মজিদের আধিপত্য। কিন্তু মজিদ ছদ্মবেশী, তার বাহির ও ভেতরের মধ্যে আকাশ-পাতাল প্রভেদ। মজিদ ঈর্ষাকাতর স্বভাবের। আওয়ালপুরে নতুন এক পির সাহেবের আগমনে মজিদ ভয় পায়। মজিদের প্রভাব- প্রতিপত্তি ও স্বার্থে ভাটা পড়তে পারে ভেবে আওয়ালপুরের নতুন পিরকে হিংসা করতে থাকে । হিংসার বশবর্তী হয়ে একপর্যায়ে মজিদ আওয়ালপুরের পিরসাহেবকে আক্রমণ করে বসে। ফলে মজিদের স্বার্থান্বেষী, ধর্মান্ধ ও ঈর্ষাকাতর রূপের পরিচয় পরিস্ফুটিত হয়। উদ্দীপকের আরব আলী আওয়ালপুরের পিরসাহের সাথে সাদৃশ্যপূর্ণ আওয়ালপুরের পির সাহেব যেমন নতুন এসেছিলেন তেমনি মাদক ব্যাবসায় আরব আলীও নতুন। আরব আলীর ব্যাবসার প্রসারে শঙ্কিত হয়ে তার বিরোধী ব্যবসায়ী তাকত আলী আরব আলীকে আক্রমণ করে। তাকত আলী আরব আলীর ওপর ঈর্ষান্বিত হন। হিংসায়, ঈর্ষায় জ্বলে-পুড়ে অবশেষে আরব আলীকে রাতের আঁধারে আক্রমণ করেন এবং তাকে উৎখাত করেন তাই বলা যায়, 'লালসাল' উপন্যাসের আওয়ালপুরে আগত পিরসাহেবের চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলির মিল রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলীর মিল রয়েছে?…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর