শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের পির সাহেব 'লালসালু' উপন্যাসে বর্ণিত পির সাহেবের চেয়ে বেশি ক্ষমতাশালী নয়।” এ মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: “উদ্দীপকের পির সাহেব, 'লালসালু' উপন্যাসের বর্ণিত পির সাহেবের চেয়ে বেশি ক্ষমতাশালী নয়”- উক্তিটি যথার্থ । 'লালসালু' উপন্যাসের একপর্যায়ে দেখা যায়, আওয়ালপুরে এক কামেল পিরের আগমন ঘটে । তখন সেই পিরের নানা ক্ষমতার কথা প্রচার হতে শুরু করে। সেই পিরের এমনই ক্ষমতা যিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারেন। এমনকি তার ইশারায় সূর্যও থেমে থাকে। এমন পিরের আগমনে নিজের একক ধর্মীয় আধিপত্যে ভাটা পড়ায় মজিদ শঙ্কিত হয়ে ওঠে। উদ্দীপকে নিঃসন্তান দম্পতি দাহির ও পারুলের কথা বলা হয়েছে। তারা সন্তান লাভের আশায় একজন কামেল পিরের শরণাপন্ন হয়। পির সাহেব পারুলকে অনেকক্ষণ ধরে নিরীক্ষা করার পর পেটে বেড়ি পড়েছে বলে অভিমত দেয়। তার মতে, এই বেড়ি পড়ার কারণেই পারুল মা' হতে পারছে না । 'লালসালু' উপন্যাসে দেখা যায়, আওয়ালপুরে হঠাৎ করে একজন পিরের আগমন। আর তার আগমনে গ্রামে গ্রামে শুর হয় তার নানা অলৌকিক ক্ষমতার কথা । তিনি নাকি এক সময় মৃত ব্যক্তিকেও জীবিত করে তুলেছেন । আবার নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে দেখে সূর্যকেও থামিয়ে রেখেছেন এমনই নানা ঘটনা। কিন্তু উপন্যাসের পিরের এমন ক্ষমতা উদ্দীপকের পিরের মাঝে দেখা যায় না। উদ্দীপকে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের আকাঙ্ক্ষা ও পিরের শরণাপন্ন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এখানকার পিরের মধ্যে অলৌকিক ক্ষমতার কোনো কথা শোনা যায়নি। সুতরাং এটি সহজেই অনুধাবন করা যায় উদ্দীপকের পির সাহেব আলোচ্য উপন্যাসের পিরের চেয়ে কম ক্ষমতাবান ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“উদ্দীপকের পির সাহেব 'লালসালু' উপন্যাসে বর্ণিত পির সাহেবের চেয়ে বেশ…

উদ্দীপক

লক্ষীপুর গ্রামের দাহির ও পারুলের আজ সাত বছরের সংসার। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের কোনো সন্তান নেই। এজন্য স্বামী-স্ত্রী উভয়েই চরম হতাশায় নিমজ্জিত। এমন অবস্থায় তারা শুনতে পায়, পাশের গ্রামের চেয়ারম্যানের বাড়িতে এক কামেল পির সাহেব এসেছে। তাদের মনে যেন আশার আলো জ্বলে। স্ত্রী পারুলকে সাথে নিয়ে পরদিনই দাহির পির সাহেবের সাথে সাক্ষাৎ করে। পির সাহেব পারুলকে অনেকক্ষণ নিরীক্ষণ করে জানায়, “পেটে বেড়ি পড়ে বইলাই তো স্ত্রীলোকদের সন্তান হয় না।”

Comilla · 2022

উত্তর

'লালসালু' উপন্যাস ১৯৪৮ সালে প্রকাশিত হয় ।

উত্তর

শস্যের চেয়ে টুপি বেশী, ধর্মের আগাছা বেশী।' 'লালসালু' উপন্যাসে এই বক্তব্যের মধ্যেই প্রকাশ পায় বেশির ভাগ বাঙালির ধর্মীয় জ্ঞানের অজ্ঞতা, ধর্মভীরুতা ও ধর্মীয় গোঁড়ামির চিত্র।ধর্মভীরু মানুষকে কাজে লাগিয়ে নিজ স্বার্থ হাসিল করার প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ ওয়ালীউল্লাহর এই উপন্যাস। একদিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত মহব্বতনগর গ্রামের পরিত্যক্ত একটি কবরকে মোদাচ্ছের পীরের মাজার হিসেবে চিহ্নিত করে, এত দিন এই মাজারকে গুরুত্ব না দেওয়া বা ফেলে রাখার দায়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার মধ্য দিয়েই শুরু হয়েছে এই উপন্যাসের কাহিনি। ভণ্ড মজিদ স্বার্থসিদ্ধির জন্য গ্রামের মাতবর, প্রতারক খালেক ব্যাপারীকেই সহযোগী হিসেবে বেছে নেয়। অল্প দিনের মধ্যেই ফুলেফেঁপে ওঠা মজিদ বিয়ে করে বিধবা যুবতি রহিমাকে। মজলিসি ঢঙের নিজস্ব বিচারব্যবস্থার মাধ্যমে ধর্মবিষয়ক অজ্ঞানতার জায়গাটিকে আক্রমণ করে ধর্মভীরু মানুষকে বশে রাখার চেষ্টা করে মজিদ।

উত্তর

সন্তান কামনায় পিরের দ্বারস্ত হওয়ায় উদ্দীপকের দাহির ও পারুলের সাথে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী ও তার স্ত্রী আমেনার সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা স্বামীভক্ত ও ধর্মভীর। পনেরো বছর সংসার করার পরও সে নিঃসন্তান। তাই খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানুবিবির সন্তান জন্ম দেওয়ার বিষয়টি তার মাঝে হতাশা তৈরি করে। সন্তান লাভের আশায় আমেনা বিবি খালেক ব্যাপারীকে আওয়ালপুরের পিরের নিকট থেকে পানিপড়া এনে দিতে বলে। খালেক ব্যাপারীও তার স্ত্রীর কথায় পানিপড়া আনতে সায় দেয়। এ বিষয়টির মাধ্যমে উভয়ের মধ্যে ভালোবাসা ও পিরের প্রতি বিশ্বাস প্রকাশিত হয়েছে। উদ্দীপকের দম্পতি দাহির ও পারুলের বিয়ের সাত বছর পরেও সন্তান হয় না। এজন্য তারা হতাশায় নিমজ্জিত হয়। এমন অবস্থায় তারা একজন কামেল পিরের সন্ধান পায়। সন্তান লাভের আশায় ব্যাকুল দহির স্ত্রীকে নিয়ে পিরের শরণাপন্ন হয়। এতে তাদের মধ্যে পিরের প্রতি বিশ্বাসের দিকটি ফুটে উঠেছে। এরূপ মনোভাব 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী ও আমেনা বিবির মাঝেও পরিলক্ষিত হয়। অতএব, একে অন্যের প্রতি ভালোবাসা ও সন্তান লাভের আকাঙ্ক্ষা পূরণের জন্য পীরের শরণাপন্ন হওয়ার দিকটি উদ্দীপকের দাহির ও পারুলের সাথে খালেক ব্যাপারী ও আমেনা বিবির মাঝে সাদৃশ্য তৈরি করেছে।

উত্তর

“উদ্দীপকের পির সাহেব, 'লালসালু' উপন্যাসের বর্ণিত পির সাহেবের চেয়ে বেশি ক্ষমতাশালী নয়”- উক্তিটি যথার্থ । 'লালসালু' উপন্যাসের একপর্যায়ে দেখা যায়, আওয়ালপুরে এক কামেল পিরের আগমন ঘটে । তখন সেই পিরের নানা ক্ষমতার কথা প্রচার হতে শুরু করে। সেই পিরের এমনই ক্ষমতা যিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারেন। এমনকি তার ইশারায় সূর্যও থেমে থাকে। এমন পিরের আগমনে নিজের একক ধর্মীয় আধিপত্যে ভাটা পড়ায় মজিদ শঙ্কিত হয়ে ওঠে। উদ্দীপকে নিঃসন্তান দম্পতি দাহির ও পারুলের কথা বলা হয়েছে। তারা সন্তান লাভের আশায় একজন কামেল পিরের শরণাপন্ন হয়। পির সাহেব পারুলকে অনেকক্ষণ ধরে নিরীক্ষা করার পর পেটে বেড়ি পড়েছে বলে অভিমত দেয়। তার মতে, এই বেড়ি পড়ার কারণেই পারুল মা' হতে পারছে না । 'লালসালু' উপন্যাসে দেখা যায়, আওয়ালপুরে হঠাৎ করে একজন পিরের আগমন। আর তার আগমনে গ্রামে গ্রামে শুর হয় তার নানা অলৌকিক ক্ষমতার কথা । তিনি নাকি এক সময় মৃত ব্যক্তিকেও জীবিত করে তুলেছেন । আবার নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে দেখে সূর্যকেও থামিয়ে রেখেছেন এমনই নানা ঘটনা। কিন্তু উপন্যাসের পিরের এমন ক্ষমতা উদ্দীপকের পিরের মাঝে দেখা যায় না। উদ্দীপকে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের আকাঙ্ক্ষা ও পিরের শরণাপন্ন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এখানকার পিরের মধ্যে অলৌকিক ক্ষমতার কোনো কথা শোনা যায়নি। সুতরাং এটি সহজেই অনুধাবন করা যায় উদ্দীপকের পির সাহেব আলোচ্য উপন্যাসের পিরের চেয়ে কম ক্ষমতাবান ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।