উদ্দীপকের টুনির সাথে 'লালসালু' উপন্যাসের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা আলোচনা কর
উত্তর: কৈশোরের সহজাত চাঞ্চল্য ও সংসার বিড়ম্বনার দিক দিয়ে উদ্দীপকের টুনির সাথে 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রে দেখা যায় সহজাত চঞ্চলতা ও স্বাধীনচেতা মনোভাব। ভাগ্যের নির্মমতায় বাবার বয়সি মজিদের সঙ্গে তার বিয়ে হয়। গ্রামের সবাই মজিদকে ভয় ও মান্য করলেও জমিলার চোখে তার ভণ্ডামি ধরা পড়ে। সে অল্প দিনেই বুঝে যায় মজিদের আসল রূপ। আর তাই সে মজিদের সকল অনুশাসন উপেক্ষা করে। ফলে তাকেও সহ্য করতে হয় সীমাহীন অত্যাচার । উদ্দীপকে উল্লিখিত 'হাজার বছর ধরে' উপন্যাসের দুরন্ত মেয়ে টুনির মাঝে দেখা যায় কিশোরীসুলভ চঞ্চলতা। সমবয়সিদের সঙ্গে খেলাধুলা ও হাসি- তামাশা করতেই তার বেশি ভালো লাগত। কিন্তু তার বিয়ে হয় ষাট বছরের বুড়ো মকবুলের সাথে। বয়সের বিস্তর পার্থক্য থাকায় স্বামী ও সংসারের সুখ তার জুটে না। অর্থাৎ প্রেক্ষাপট ভিন্ন হলেও সাংসারিক অবস্থা দৃষ্টে উদ্দীপকের টুনি 'লালসালু' উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের টুনির সাথে 'লালসালু' উপন্যাসের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর