শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকে বর্ণিত হনুফা সন্তান বাসনায় অতৃপ্ত, কিন্তু 'লালসালু' উপন্যাসে বর্ণিত রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিপূর্ণ।” কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের হনুফার সন্তান কামনা অতৃপ্ত থাকলেও উপন্যাসের রহিমার মাতৃহৃদয় মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলার সান্নিধ্যে কিছুটা পরিতৃপ্তি লাভ করেছে। 'লালসালু' উপন্যাসের মাজার ব্যবসায়ী শঠ মজিদের প্রথম স্ত্রী রহিমা। মাজার ও স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে তার। কিন্তু সন্তান না থাকায় তার মনের মধ্যে একটা দুঃখবোধ কাজ করত। রহিমার সন্তান জন্ম দিতে না পারাকে কেন্দ্র করে মজিদ দ্বিতীয়বার বিয়ে করে জমিলাকে ঘরে তোলে। কিন্তু রহিমা অল্প বয়সি জমিলাকে সতিন ভাবে না বরং তার অন্তরে জমিলার প্রতি সন্তানবাৎসল্য জেগে ওঠে। উদ্দীপকের হনুফার মধ্যে শাশ্বত বাঙালি নারীর সকল গুণের বিস্তার লক্ষ করা যায়। তিনি স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় কাটান । কিন্তু তার জীবনেও ছিল সন্তান প্রাপ্তির অপূর্ণতা। একারণে মাঝে মাঝে হনুফা নিজেকে বড় একলা মনে করেন। মহিম আলি তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারেন এবং নিজেও কষ্ট পান । 'লালসালু' উপন্যাসে বর্ণিত হয়েছে রহিমার সাথে মাজারের খাদেম মজিদের দীর্ঘদিনের সংসারজীবনের কথা। স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে সহধর্মিণী রহিমার। কিন্তু সন্তান না হওয়ায় তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করত। দীর্ঘদিন সংসার যাপনের পর সন্তান কামনায় মজিদ দ্বিতীয়বার বিয়ে করে অল্প বয়সি মেয়ে জমিলাকে ঘরে আনে। নিঃসন্তান রহিমা কম বয়সি চঞ্চল জমিলার মাধ্যমে যেন নিজের মাতৃত্বকে অনুভব করে। জমিলার সঙ্গ তার সন্তানের অভাবকে অনেকটাই পূর্ণ করে দেয়। এদিক দিয়ে উদ্দীপকের হনুফার সন্তান কামনা অতৃপ্ত, কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“উদ্দীপকে বর্ণিত হনুফা সন্তান বাসনায় অতৃপ্ত, কিন্তু 'লালসালু' উপন্…

উদ্দীপক

মহিম আলির সংসারের সকল দায়িত্ব তার স্ত্রী হনুফার। যৌথ পরিবারে গ্রামীণ সংসারের রান্নাবান্না থেকে শুরু করে ধান শুকানো, মাড়ানো, গৃহপালিত হাঁস-মুরগি, গরু-ছাগলের তদারকি সবই শক্ত হাতে সামলান । এমনকি আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ, তাদের মান রক্ষা সবই হনুফার গুরুদায়িত্ব। এতে তার আন্তরিকতার কোনো ঘাটতি বা ক্লান্তি নেই। কিন্তু 'হনুফা'কে মাঝে মাঝে অসহায়ত্ব ও একাকিত্ব গ্রাস করে । মহিম আলি হনুফার একাকিত্ব অনুভব করে। কারণ তারা নিঃসন্তান ।

Comilla · 2019

উত্তর

'লালসালু' উপন্যাসে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খাঁ ।

উত্তর

'লালসালু' উপন্যাসের ভণ্ড মজিদ তার দেওয়া পানিপড়া, প্রতিদ্বন্দ্বী | পিরের নামে খাওয়ানো হবে শুনে খেপে গিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করে । খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবি সন্তান কামনায় আওয়ালপুরে আসা নতুন পিরের কাছ থেকে পানিপড়া খেতে চায়। কিন্তু ভণ্ড মজিদের সাথে সেই পিরের স্বার্থগত দ্বন্দ্ব থাকার কারণে ব্যাপারী তার ছোট স্ত্রীর ভাই ধলা মিয়াকে গোপনে রাতের অন্ধকারে আওয়ালপুরে গিয়ে পানিপড়া আনতে বলে। কিন্তু ধলা মিয়া ভীতু প্রকৃতির লোক হওয়ায় রাতের অন্ধকারে সেখানে না গিয়ে মজিদের কাছে আসে পানিপড়া নিতে । আর মজিদকে এই পানিপড়া দেওয়ার কথা গোপন রাখতে বলে । মজিদের পানিপড়া আওয়ালপুরে আগত পিরের নামে চালিয়ে দেওয়ার হঠকারিতাপূর্ণ প্রস্তাবে মজিদ রেগে গিয়ে প্রশ্নোক্ত উক্তিটি করে ।

উত্তর

সংসারের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে উদ্দীপকের হনুফা যেন 'লালসালু' উপন্যাসের রহিমারই প্রতিরূপ হয়ে উঠেছে। 'লালসালু” উপন্যাসের রহিমা চরিত্রের মধ্যে এ অঞ্চলের গ্রামীণ নারীর প্রথাগত জীবনবাস্তবতার ছাপ লক্ষণীয়। রহিমা সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু সে ঠাণ্ডা এবং ধর্মভীরু মানুষ। স্বামী মজিদের প্রতি তার অগাধ সম্মান, শ্রদ্ধা ও ভয়। স্বামীর প্রতি আনুগত্য এবং প্রথামতো জীবনযাত্রা তার অন্যতম বৈশিষ্ট্য। সংসারের সকল কাজ সে অত্যন্ত নিপুণভাবে সম্পন্ন করে । কোনো কাজেই যেন তার ক্লান্তি নেই । উদ্দীপকে ও 'লালসালু' উপন্যাসে চিরন্তন বাঙালি নারীর জীবনচিত্র উন্মোচিত হয়েছে রহিমা ও হনুফা চরিত্রে। বাঙালি নারীরা সাধারণত মৃত্যু ছাড়া স্বামীগৃহ ত্যাগ করে না। গৃহের সব কাজ তারা আপন করে নেয়। রহিমা ও হনুফার মধ্যে বাঙালি নারীর এ সকল গুণের সমস্তই লক্ষ করা যায়। তারা পরিবারকে ভালোবেসে সংসারের সকল কাজকে আপন করে নিয়েছে। দিন-রাত পরিশ্রম করার পরও তাদের ক্লান্তি নেই। ঘরের খুঁটি যেমন একটি ঘরকে দাঁড় করিয়ে রাখে, তেমনি হনুফা ও রহিমা উভয়ই ঘরের খুঁটির মতো নিজেদের সংসারের গুরুভার বহন করছে।

উত্তর

উদ্দীপকের হনুফার সন্তান কামনা অতৃপ্ত থাকলেও উপন্যাসের রহিমার মাতৃহৃদয় মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলার সান্নিধ্যে কিছুটা পরিতৃপ্তি লাভ করেছে। 'লালসালু' উপন্যাসের মাজার ব্যবসায়ী শঠ মজিদের প্রথম স্ত্রী রহিমা। মাজার ও স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে তার। কিন্তু সন্তান না থাকায় তার মনের মধ্যে একটা দুঃখবোধ কাজ করত। রহিমার সন্তান জন্ম দিতে না পারাকে কেন্দ্র করে মজিদ দ্বিতীয়বার বিয়ে করে জমিলাকে ঘরে তোলে। কিন্তু রহিমা অল্প বয়সি জমিলাকে সতিন ভাবে না বরং তার অন্তরে জমিলার প্রতি সন্তানবাৎসল্য জেগে ওঠে। উদ্দীপকের হনুফার মধ্যে শাশ্বত বাঙালি নারীর সকল গুণের বিস্তার লক্ষ করা যায়। তিনি স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় কাটান । কিন্তু তার জীবনেও ছিল সন্তান প্রাপ্তির অপূর্ণতা। একারণে মাঝে মাঝে হনুফা নিজেকে বড় একলা মনে করেন। মহিম আলি তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারেন এবং নিজেও কষ্ট পান । 'লালসালু' উপন্যাসে বর্ণিত হয়েছে রহিমার সাথে মাজারের খাদেম মজিদের দীর্ঘদিনের সংসারজীবনের কথা। স্বামীর প্রতি অত্যধিক শ্রদ্ধাবোধ রয়েছে সহধর্মিণী রহিমার। কিন্তু সন্তান না হওয়ায় তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করত। দীর্ঘদিন সংসার যাপনের পর সন্তান কামনায় মজিদ দ্বিতীয়বার বিয়ে করে অল্প বয়সি মেয়ে জমিলাকে ঘরে আনে। নিঃসন্তান রহিমা কম বয়সি চঞ্চল জমিলার মাধ্যমে যেন নিজের মাতৃত্বকে অনুভব করে। জমিলার সঙ্গ তার সন্তানের অভাবকে অনেকটাই পূর্ণ করে দেয়। এদিক দিয়ে উদ্দীপকের হনুফার সন্তান কামনা অতৃপ্ত, কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।