“উদ্দীপকের হনুফা 'লালসালু' উপন্যাসের রহিমার মতোই ঘরের খুঁটি।”— ব্যাখ্যা করো ।
উত্তর: সংসারের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে উদ্দীপকের হনুফা যেন 'লালসালু' উপন্যাসের রহিমারই প্রতিরূপ হয়ে উঠেছে। 'লালসালু” উপন্যাসের রহিমা চরিত্রের মধ্যে এ অঞ্চলের গ্রামীণ নারীর প্রথাগত জীবনবাস্তবতার ছাপ লক্ষণীয়। রহিমা সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু সে ঠাণ্ডা এবং ধর্মভীরু মানুষ। স্বামী মজিদের প্রতি তার অগাধ সম্মান, শ্রদ্ধা ও ভয়। স্বামীর প্রতি আনুগত্য এবং প্রথামতো জীবনযাত্রা তার অন্যতম বৈশিষ্ট্য। সংসারের সকল কাজ সে অত্যন্ত নিপুণভাবে সম্পন্ন করে । কোনো কাজেই যেন তার ক্লান্তি নেই । উদ্দীপকে ও 'লালসালু' উপন্যাসে চিরন্তন বাঙালি নারীর জীবনচিত্র উন্মোচিত হয়েছে রহিমা ও হনুফা চরিত্রে। বাঙালি নারীরা সাধারণত মৃত্যু ছাড়া স্বামীগৃহ ত্যাগ করে না। গৃহের সব কাজ তারা আপন করে নেয়। রহিমা ও হনুফার মধ্যে বাঙালি নারীর এ সকল গুণের সমস্তই লক্ষ করা যায়। তারা পরিবারকে ভালোবেসে সংসারের সকল কাজকে আপন করে নিয়েছে। দিন-রাত পরিশ্রম করার পরও তাদের ক্লান্তি নেই। ঘরের খুঁটি যেমন একটি ঘরকে দাঁড় করিয়ে রাখে, তেমনি হনুফা ও রহিমা উভয়ই ঘরের খুঁটির মতো নিজেদের সংসারের গুরুভার বহন করছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের হনুফা 'লালসালু' উপন্যাসের রহিমার মতোই ঘরের খুঁটি।”— ব্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর